সর্বশেষ সংবাদ — পাতা ৩৬
চার দিনে হাইকোর্টে ২০ হাজারের বেশি পুরোনো মামলা নিষ্পত্তির দৃষ্টান্ত
আদালতে মামলার জট হ্রাস ও বিচার ব্যবস্থার গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত পদক্ষেপের ফলে মাত্র চার কার্যদিবসে হাইকোর্টে ২০ হাজার ৭৪০টি পুরোনো মামলা নিষ্পত্তির দৃষ্টান্ত তৈরি হয়েছে। বিপুল সংখ্যক পুরোনো মামলা নিষ্পত্তির বিষয়ে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, হাইকোর্টে পুরোনো মামলা নিষ্পত্তির ক্ষেত্রে প্রধান বিচারপতির গৃহীত এই...
জলবায়ু অর্থায়ন সহজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
জলবায়ু ‘ক্ষয়ক্ষতি তহবিল’কে প্রতিশ্রুতি থেকে বাস্তবে রূপান্তর করা এবং ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়নকে আরও সহজলভ্য করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি ‘সবুজ জলবায়ু তহবিল’কে কার্যকর করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রশমনের সমান্তরালে অভিযোজন কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। চীনের...
রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে উড়িয়ে দিল পর্তুগাল
প্রথম ম্যাচের হতাশা, সমালোচনা এবং ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে ওঠা সব প্রশ্নের জবাব এক রাতেই দিয়ে দিল রবের্তো মার্তিনেজের দল। হিউস্টন স্টেডিয়ামে উজবেকিস্তানকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে নিজেদের অভিযান আবারও শক্ত হাতে ধরল পর্তুগাল। আর এই দাপুটে জয়ের মূল কেন্দ্রে ছিলেন ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচের শুরু থেকেই উজবেকিস্তানে...
সবুজ এক অর্থনৈতিক বিপ্লবের হাতছানি
জলবায়ু পরিবর্তনের তীব্র ঝুঁকিতে থাকা বাংলাদেশ এবার পরিবেশ রক্ষার পাশাপাশি এক বিশাল সবুজ অর্থনৈতিক বিপ্লবের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে। সরকারের ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে উৎপন্ন ‘কার্বন ক্রেডিট’ আন্তর্জাতিক বাজারে বিক্রি করে বাংলাদেশ বছরে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২ হাজার কোটি টাকা) আয় করতে পারে।...
পটিয়া আমির ভান্ডারে শাহাদাতে কারবালা মাহফিলের ৫ম দিবস অনুষ্ঠিত
আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্রগ্রাম: কারবালা ইসলামের মূল চেতনা ও আদর্শকে পুনরুজ্জীবিত করেছে-গাজী আবু তাহের। পটিয়া আমির ভান্ডারে আয়োজিত শাহাদাতে কারবালা মাহফিলের ৫ম দিবসের আলোচনা সভা গত ২১ জুন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন পীরে তরিকত আলহাজ সৈয়দ সায়েম উল্লাহ শাহ আমিরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভ...
পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্টে হাইদগাঁও ইউনিয়নের জয়
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলার শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত ১৭ ইউনিয়নভিত্তিক প্রীতি ফুটবল টুর্নামেন্টের পঞ্চম দিনের খেলা খলিল মীর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। রোমাঞ্চকর এ ম্যাচে হাইদগাঁও ইউনিয়ন দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে কাশিয়াইশ ইউনিয়নকে ৩-১ গোলে পরাজিত করে জয়লাভ করে। খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে...
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ জামায়াতের, তদন্ত ও সাংগঠনিক ব্যবস্থার ঘোষণা
ঢাকা প্রেস প্রতিবেদক রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে দলটি। মঙ্গলবার এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ধানমন্ডি ৩২ নম্বরে শান্তি...
তারেক রহমানের সফর নিয়ে ভিডিও প্রকাশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর
ঢাকা প্রেস প্রতিবেদক বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে ‘আমার বন্ধু মহাজাদু জানে’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ভিডিওতে তিনি বাংলাদেশ-মালয়েশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন এবং বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে গুরুত্বারোপ করেন। মঙ...
জোড়খালীর ১নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় স্বেচ্ছাসেবক দল নেতা রাজু আহমেদ
মোঃ আলমগীর হোসাইন হৃদয়, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৫নং জোড়খালী ইউনিয়নের ১নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন সাবেক ছাত্রনেতা ও স্বেচ্ছাসেবক দল নেতা রাজু আহমেদ। মাঠপর্যায়ে তার সক্রিয় উপস্থিতি এবং সামাজিক কর্মকাণ্ডের কারণে স্থানীয় ভোটারদের মধ্যে তাকে নিয়ে...
নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ: বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন সাময়িক বরখাস্ত
ঢাকা প্রেস প্রতিবেদক বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক এ কে এম আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নারী কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগসংবলিত একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। মঙ্গলবার বিআইডব্লিউটিএ চেয়ারম্যান মো. মুহিদ...
মেসির বিশ্বকাপ গোলরেকর্ড ভাঙবেন এমবাপ্পে, বিশ্বাস দেশমের
স্পোর্টস ডেস্ক বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নেওয়ার পরও লিওনেল মেসির সেই অর্জন একদিন ভেঙে যেতে পারে বলে মনে করেন ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম। তার বিশ্বাস, ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেই ভবিষ্যতে সেই রেকর্ডের মালিক হবেন। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৮-তে উন্নীত করেছেন আর্জেন্টিনার অধিনায়...
কোলন ক্যান্সারে আক্রান্ত নৃত্য পরিচালক জাকির হোসেনের মৃত্যু
বিনোদন প্রতিবেদক দেশের চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখ, অভিনেতা ও নৃত্য পরিচালক জাকির হোসেন আর নেই। দীর্ঘদিন কোলন ক্যান্সারে ভোগার পর মঙ্গলবার সকালে রাজধানীর মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। জাকির হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী স...
ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, দুই শিক্ষককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত অভিযোগ ও বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের প্রেক্ষিতে তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত এবং দুই শিক্ষককে একাডেমিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের এক ডেপুটি রেজিস্ট্রারকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিন...
ফ্যাসিবাদের পুনরুত্থান আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী
ঢাকা প্রেস প্রতিবেদক ঢাকা, ২৩ জুন : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশে ফ্যাসিবাদের পুনরুত্থানের কোনো সুযোগ নেই। জনগণ এবং গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছে বলে ফ্যাসিবাদী অপতৎপরতার যেকোনো চেষ্টা প্রতিহত করা হবে। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়...
রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার
ঢাকা প্রেস প্রতিবেদক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার পৃথক অভিযানে তাদের আটক করা হয়। মঙ্গলবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর আটটি থানায় পরিচালিত অভিযানে এসব নেতাকর্মীকে গ্রেপ্তার করা...
পাঁচ দিনের চীন সফর শুরু প্রধানমন্ত্রীর, আজ বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগদান
অনলাইন ডেস্ক: মালয়েশিয়ায় দ্বিপক্ষীয় সফর শেষে পাঁচ দিনের সরকারি সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার স্থানীয় সময় রাত ১১টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী ডা. জোবাইদা রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট চীনের দালিয়ানের ঝুশুইজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে লিয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর...
৯৯৯ নম্বরে স্ত্রীর ফোনকলে মাদকসহ আইনজীবী স্বামী গ্রেপ্তার
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে স্ত্রীর করা ফোনকলের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ মোহাম্মদ এমরান (৪৫) নামে এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে চাঁদপুর সদর থানা পুলিশ। সোমবার (২২ জুন) ৯৯৯- এর পুলিশ পরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা) আনোয়ার সাত্তার এ তথ্য জানান। তিনি জানান, গত ২১ জুন চাঁদপুর সদর এলাকা থেকে ৯৯৯ নম্বরে ফোনকল করে এক নারী অভিযোগ করেন, তার...
পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্টে বড়লিয়ার জয়
আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্রগ্রাম দক্ষিণ চট্টগ্রামের পটিয়া উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত প্রীতি ফুটবল টুর্নামেন্টের খলিল মীর কলেজ ভেন্যুর দ্বিতীয় খেলায় বড়লিয়া ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদ ৩-১ গোলের ব্যবধানে দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়েছে। খেলা উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে...






























