সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:০৯:৩৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ইরান যুদ্ধে ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করে সিনেটে প্রস্তাব পাশ

ইরান যুদ্ধে ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করে সিনেটে প্রস্তাব পাশ

ইরান যুদ্ধে পরিচালনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করে একটি প্রস্তাব পাশ হয়েছে মার্কিন সিনেটে। এর ফলে ইরানের বিরুদ্ধে আর কোনো পদক্ষেপ নেওয়ার আগে কংগ্রেসের অনুমোদন নিতে হবে ট্রাম্পকে।

 

স্থানীয় সময় মঙ্গলবার সংসদে ৫০-৪৮ ভোটে প্রস্তাবটি পাস হয়। এর আগে চলতি মাসের শুরুর দিকে এটি মার্কিন প্রতিনিধি পরিষদে অনুমোদিত হয়েছিল।

 

সিনেটে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও চারজন রক্ষণশীল সদস্য দলের বিরুদ্ধে গিয়ে প্রস্তাবের পক্ষে ভোট দেন। এছাড়া একজন বাদে সকল ডেমোক্র্যাট সদস্য সমর্থন দিয়েছেন এতে।

 

মঙ্গলবার এই প্রস্তাব পাশের মধ্য দিয়ে প্রথমবারের মতো কংগ্রেসের উভয় কক্ষে যুদ্ধ ক্ষমতা-সংক্রান্ত প্রস্তাব সফলভাবে পাস হলো। তবে প্রস্তাব পাশ হলেও একে প্রতীকী হিসেবেই দেখা হচ্ছে। কারণ ট্রাম্প এর বিরুদ্ধে ভেটো দেবেন বলেই ধারণা করা হচ্ছে।

 

মার্কিন সিনেটের ডেমোক্রেটিক পার্টির নেতা চাক শুমার বলেছেন, ‘কয়েক বছর ধরেই ইরানের ওপর সর্বোচ্চ চাপ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন ট্রাম্প। কিন্তু শেষ পর্যন্ত তিনি এই বিপর্যয়কর যুদ্ধের মাধ্যমে আমেরিকান জনগণের জন্য কেবল সর্বোচ্চ বিভ্রান্তি, বিশৃঙ্খলা এবং সর্বোচ্চ ক্ষয়ক্ষতি বয়ে এনেছেন।’

 

‘ট্রাম্পের এই ঐতিহাসিক ভুলের জন্য যুক্তরাষ্ট্রের জনগণকে চড়া মূল্য দিতে হয়েছে। এ ঘটনা আমেরিকার ইতিহাসের অন্যতম নিকৃষ্ট পদক্ষেপ হিসেবে ইতিহাসে লেখা থাকবে’, যোগ করেন তিনি।

 

এই প্রস্তাবে ইরানের বিরুদ্ধে সংঘাত বন্ধ করে মার্কিন সশস্ত্র বাহিনীকে সরিয়ে নিতে ট্রাম্পকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের বিরুদ্ধে যেকোনো হামলা মোকাবিলায় সীমিত আকারে সামরিক উপস্থিতি রাখার অনুমতি দেওয়া হয়েছে।