মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:০৭:০১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

তারেক রহমানের সফর নিয়ে ভিডিও প্রকাশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

তারেক রহমানের সফর নিয়ে ভিডিও প্রকাশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

ঢাকা প্রেস প্রতিবেদক

 

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে ‘আমার বন্ধু মহাজাদু জানে’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ভিডিওতে তিনি বাংলাদেশ-মালয়েশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন এবং বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে গুরুত্বারোপ করেন।
 

মঙ্গলবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করেন আনোয়ার ইব্রাহিম। সেখানে তিনি বলেন, দুই দেশের মধ্যে অনুষ্ঠিত আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল অর্থনীতি, শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, কৃষি, হালাল শিল্প এবং কর্মশক্তি ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে।
 

ভিডিওতে রোহিঙ্গা সংকট নিয়েও কথা বলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ায় অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের সংকট মোকাবিলায় দুই দেশ যৌথভাবে কাজ করবে।
 

আনোয়ার ইব্রাহিম আরও জানান, এ বিষয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের মাধ্যমে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালানো হবে, যাতে সংকটের কার্যকর সমাধানের পথ খুঁজে পাওয়া যায়।
 

আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময়ের প্রসঙ্গে তিনি বলেন, টেকসই সমাধানের জন্য সংলাপ, শান্তি এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে এগিয়ে যেতে হবে।
 

দক্ষিণ এশিয়ায় গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বাংলাদেশের ভূমিকাকে মূল্যায়ন করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং জনগণের কল্যাণে সহযোগিতার আরও ব্যাপক সম্ভাবনা রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সাম্প্রতিক সমঝোতা ও সহযোগিতার উদ্যোগগুলো বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং ভবিষ্যতে উভয় দেশের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।