সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩১:৪৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জোড়খালীর ১নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় স্বেচ্ছাসেবক দল নেতা রাজু আহমেদ

জোড়খালীর ১নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় স্বেচ্ছাসেবক দল নেতা রাজু আহমেদ

মোঃ আলমগীর হোসাইন হৃদয়, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:



আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৫নং জোড়খালী ইউনিয়নের ১নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন সাবেক ছাত্রনেতা ও স্বেচ্ছাসেবক দল নেতা রাজু আহমেদ। মাঠপর্যায়ে তার সক্রিয় উপস্থিতি এবং সামাজিক কর্মকাণ্ডের কারণে স্থানীয় ভোটারদের মধ্যে তাকে নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে ওয়ার্ডের বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন রাজু আহমেদ। করোনাকালসহ বিভিন্ন দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সাধারণ মানুষের সুখ-দুঃখে অংশ নেওয়ার কারণে তিনি এলাকায় একটি ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতে সক্ষম হয়েছেন। এছাড়া সাবেক ছাত্রনেতা হিসেবে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তার সক্রিয় ভূমিকা স্থানীয়দের নজর কেড়েছে।
 

১নং ওয়ার্ডের কয়েকজন ভোটার জানান, তারা এবার উন্নয়নমুখী ও জনবান্ধব নেতৃত্ব দেখতে চান। তাদের মতে, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন, এলাকার অবকাঠামোগত উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় তরুণ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ কারণে রাজু আহমেদকে সম্ভাবনাময় প্রার্থী হিসেবে বিবেচনা করছেন অনেকেই।
 

এ বিষয়ে রাজু আহমেদ বলেন, “আমি কোনো পদ বা ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, জনগণের সেবা করার লক্ষ্য নিয়েই কাজ করছি। জনগণ আমাকে নির্বাচিত করলে ওয়ার্ডের রাস্তাঘাটের উন্নয়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ, সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারি সুযোগ-সুবিধা সবার কাছে সমানভাবে পৌঁছে দিতে কাজ করব। দল-মত নির্বিশেষে সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।”
 

নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ১নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায়, চায়ের আড্ডা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে রাজু আহমেদকে ঘিরে আলোচনা বাড়ছে। স্থানীয় ভোটারদের একটি অংশের ধারণা, নির্বাচনে অংশ নিলে তরুণ এই নেতার উপস্থিতি ভোটের সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।