সর্বশেষ সংবাদ — পাতা ১৬
বাড়িতে পানি দিয়ে আলামত নষ্টের অভিযোগ, পুলিশের দাবি ‘ভুলবশত’ মোটর চালু
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি রংপুরে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধারের ঘটনায় ঘটনাস্থলের বাড়িতে পানি দিয়ে আলামত নষ্ট করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। তাদের দাবি, ভুল করে পানির মোটরের সুইচ চালু হয়ে যাওয়ায় ট্যাংকি উপচে ছাদে পানি পড়ে। পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল হাকিম বলেন, ভুল করে বাড়ির সুইচ অন হয়ে গিয়েছি...
পটিয়ায় আমির ভান্ডার দরবার শরীফের ৫০তম জশনে জুলুসে লাখো মানুষের সমাগম
আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম : চট্টগ্রামের পটিয়ায় আমির ভান্ডার কমপ্লেক্স ও আমির ভান্ডার সংসদের উদ্যোগে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর আগমন দিবস উপলক্ষে ৫০তম জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত হয়েছে। এতে লাখো মানুষের সমাগম ঘটে। জশনে জুলুস উদযাপন পরিষদের আহ্বায়ক শাহসূফি পেয়ারুল মোস্তফা শাহ আমিরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছ...
পটিয়ায় শাহচান্দ আউলিয়া কামিল মাদরাসার উদ্যোগে জশনে জুলুস
আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়ায় শাহচান্দ আউলিয়া কামিল মাদরাসার উদ্যোগে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর আগমন উপলক্ষে জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে আয়োজিত জুলুসটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মাদরাসা প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহচান্দ আউলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওল...
আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিনে বার্তা নিউজ ৫২-এর দোয়া মাহফিল
ডেস্ক নিউজ, ঢাকা প্রেস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বার্তা নিউজ ৫২। অনুষ্ঠানে মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সর্বস্তরের...
পঞ্চগড়ে জমি দখল ও নৌকা চুরির অভিযোগ, প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড়ের বোদা উপজেলায় জোরপূর্বক জমি দখল, বালু উত্তোলনের নৌকা চুরি এবং প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী ও তাঁর পরিবারের সদস্যরা। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের দৈইখাতা গ্রামে ভুক্তভোগী সাইফুল ইসলামের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সাইফুল ইসলামের বাবা-মা, পর...
সৌদিতে চাকরির প্রলোভনে প্রতারণা, ৫১ পাসপোর্টসহ গ্রেপ্তার ৫
নিজস্ব প্রতিবেদক সৌদি আরবে ড্রাইভিং ভিসায় মাসে ২ হাজার ৫০০ রিয়াল বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে মানবপাচার চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ সময় তাদের কাছ থেকে ৫১টি বাংলাদেশি পাসপোর্ট, তিনটি স্মার্টফোন ও কয়েকটি রেজিস্টার উদ্ধার করা হয়। গত রোববার বিকেলে রাজধানীর বনানীর সৈনিক ক্লাব এলাকা...
মাধবপুরে ক্যান্সার চিকিৎসার নামে অর্থ নেওয়ার অভিযোগ, পাঁচ মাস পর পা কাটার পরামর্শ
মোঃ নাজিমুল হাসান নাজির, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে ক্যান্সার চিকিৎসার নামে এক নারীর পরিবারের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে কথিত এক হোমিওপ্যাথিক চিকিৎসকের বিরুদ্ধে। পরিবারের দাবি, প্রায় পাঁচ মাস ধরে ওই ব্যক্তির দেওয়া ওষুধ সেবনের পরও রোগীর শারীরিক অবস্থার উন্নতি হয়নি; বরং পায়ের ক্ষত ও ফোলাভাব আরও বেড়েছে। পরে রোগীকে পা কেটে ফেলার বিষয়ে...
ফারাক্কার সব গেট খোলার অনুরোধ, উজানের ঢলে বাংলাদেশের নিম্নাঞ্চল প্লাবিত
নিজস্ব প্রতিবেদক ভারতের বিহারে গঙ্গার পানি বাড়ায় ফারাক্কা ব্যারাজের সব গেট খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। রোববার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে এ অনুরোধ জানান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী। সম্রাট চৌধুরী বলেন, গঙ্গার পানি ক্রমেই বাড়ছে এ...
চারঘাটে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
মোঃ শফিকুল ইসলাম, রাজশাহী ব্যুরো: রাজশাহীর চারঘাটে হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টায় চারঘাট উপজেলা পরিষদ হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্...
পটিয়ায় ১২ দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম : চট্টগ্রামের পটিয়ায় ১২ দিনব্যাপী জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন চলছে। পটিয়া পৌরসভার শেয়ানপাড়া শরীফ খাঁ জামে মসজিদ মাঠে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন পরিষদের উদ্যোগে এ আয়োজন করা হয়েছে। ১ রবিউল আউয়াল থেকে ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি, অর্থাৎ ১৪ আগস্ট থেকে ২৫ আগস্ট ২০২৬ পর্যন্ত প্রতিদিন বাদ মাগরিব এ আয়োজন...
বন্যার্তদের পুনর্বাসনে পটিয়ায় চট্টগ্রাম সমিতি ঢাকার ঢেউটিন বিতরণ
আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম: চট্টগ্রাম সমিতি ঢাকার উদ্যোগে চট্টগ্রামের পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে ঢেউটিন বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে পটিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সমিতি ঢাকার নির্বাহী সদস্য মো. হাসান মুরাদ। সভায় প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা বিএনপির...
চট্টগ্রামে পাঁচ থানার ওসি একযোগে বদলি
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একযোগে বদলি করা হয়েছে। রোববার সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর স্বাক্ষরিত এক আদেশে এ বদলির নির্দেশনা দেওয়া হয়। আদেশ অনুযায়ী, নগর পুলিশের বিশেষ শাখা (সিটিএসবি)-এর পরিদর্শক আবদুর রহিমকে খুলশী থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে খুলশী থ...
পঞ্চগড়ে ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের ইলেকট্রিক হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ
মোছাঃ আছমা আক্তার আখি, পঞ্চগড় জেলা প্রতিনিধি: সীমান্ত এলাকার শিক্ষিত ও বেকার যুবকদের কর্মমুখী দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং স্বাবলম্বী করে গড়ে তুলতে পঞ্চগড়ে এক মাসব্যাপী ইলেকট্রিক হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)। রোববার (২৩ আগস্ট) বিকেলে তেঁ...
দেবীগঞ্জে ক্লিনিক মালিকের বিরুদ্ধে নার্সকে মারধর ও লাঞ্ছিতের অভিযোগ
মোছাঃ আছমা আক্তার আখি, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে একটি বেসরকারি ক্লিনিকের মালিকের বিরুদ্ধে এক ডিপ্লোমাধারী নার্সকে গালিগালাজ, মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। একই সঙ্গে রোগীদের স্বজনদের বিভিন্ন ওষুধ ও সার্জিক্যাল সামগ্রী নির্ধারিত দামের চেয়ে বেশি দামে কিনতে চাপ দেওয়া এবং নার্সদের মাধ্যমে রোগী সংগ্রহেরও অভিযোগ করেছেন ওই ক্লিনিকের...
নরসিংদীতে স্ত্রীকে হত্যার পর মরদেহ মাটিচাপা, স্বামী আটক
মোস্তফা মিয়া, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদীতে স্ত্রী জাহানারা বেগমকে (৩৯) হত্যার পর মরদেহ মাটিচাপা দেওয়ার অভিযোগে স্বামী শরীফ মিয়াকে (৪২) আটক করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) রাতে তাকে আটক করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৫ বছর আগে পারিবারিকভাবে জাহানারা বেগমের সঙ্গে শরীফ মিয়ার বিয়ে হয়। তাদের সংসারে ৮ বছর বয়সী একটি কন্যাসন্তা...
এনডিসির ক্যাপস্টোন কোর্স ২০২৬/২ সম্পন্ন করলেন কাজী শাহ আরফিন
নিজস্ব প্রতিবেদক: ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি), মিরপুরে অনুষ্ঠিত ক্যাপস্টোন কোর্স ২০২৬/২-এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। কয়েক সপ্তাহব্যাপী এ কোর্সে দেশের বিভিন্ন পেশা ও ক্ষেত্রের প্রতিনিধিরা অংশ নেন। কোর্সে জাতীয় নিরাপত্তা, নেতৃত্ব, অর্থনীতি, সুশাসন, কূটনীতি এবং বাংলাদেশের ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়। সমাপনী অনুষ্...
ফেনীর নুসরাত হত্যা মামলার আপিলের রায় সোমবার
ঢাকা প্রেস প্রতিবেদক ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন (ডেথ রেফারেন্স), আসামিদের আপিল ও জেল আপিলের শুনানি শেষ হয়েছে। উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আগামী সোমবার রায় ঘোষণার দিন ধার্য করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বে...
তরুণদের দক্ষতা উন্নয়ন জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: তরুণদের দক্ষতা উন্নয়নের লক্ষ্য শুধু চাকরি পাওয়া বা ব্যক্তিগত কর্মসংস্থানের মধ্যে সীমাবদ্ধ না রেখে তা জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক সম্ভাবনার সঙ্গে যুক্ত করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বৃহস্পতিবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘ফ্রম স্কিল টু অপরচুনিটি’ শীর্ষক চাকরি মেলায় প্রধান অতিথির বক্তব্য...






























