সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০২:১৮:২২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিনে বার্তা নিউজ ৫২-এর দোয়া মাহফিল

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিনে বার্তা নিউজ ৫২-এর দোয়া মাহফিল

ডেস্ক নিউজ, ঢাকা প্রেস

 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বার্তা নিউজ ৫২।
 

অনুষ্ঠানে মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সর্বস্তরের মানুষের কল্যাণ কামনা করা হয়।
 

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য বেগম সেলিমা রহমান। এছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট বোরহান উদ্দিন এবং সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
 

অনুষ্ঠানে সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট গীতিকার ও সুরকার জহুরুল ইসলাম জনিকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
 

এ সময় বক্তারা মরহুম আরাফাত রহমান কোকোর জীবন ও কর্মের বিভিন্ন দিক স্মরণ করেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।