সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০২:১৯:৪০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পটিয়ায় আমির ভান্ডার দরবার শরীফের ৫০তম জশনে জুলুসে লাখো মানুষের সমাগম

পটিয়ায় আমির ভান্ডার দরবার শরীফের ৫০তম জশনে জুলুসে লাখো মানুষের সমাগম

আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম :

 

চট্টগ্রামের পটিয়ায় আমির ভান্ডার কমপ্লেক্স ও আমির ভান্ডার সংসদের উদ্যোগে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর আগমন দিবস উপলক্ষে ৫০তম জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত হয়েছে। এতে লাখো মানুষের সমাগম ঘটে।
 

জশনে জুলুস উদযাপন পরিষদের আহ্বায়ক শাহসূফি পেয়ারুল মোস্তফা শাহ আমিরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিষদের সদস্য সচিব শাহসূফি আমির হোসাইন শাহ আমিরী।
 

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র নুরুল ইসলাম, শাহসূফি মামুন রশিদ শাহ আমিরী, শাহসূফি শামুন রশিদ শাহ আমিরী, শাহসূফি তৌহিদ শাহ আমিরী, ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমির হোসাইন, ম্যানেজার আমির হোসেন এবং শাহসূফি সায়েম উল্লাহ আমিরীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
 

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) ছিলেন বিশ্বশান্তি, মানবতা ও ঐক্যের অগ্রদূত। অশান্ত পৃথিবীতে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করা প্রয়োজন। তাঁর জীবন ও কর্ম যুগে যুগে মানবজাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে আছে।
 

জশনে জুলুসে অংশ নেওয়া ধর্মপ্রাণ মানুষের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লিরা নবীপ্রেমের নানা স্লোগান ও ধর্মীয় কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করেন।
 

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি, সুখ এবং ঐক্য কামনা করে বিশেষ আখেরি মোনাজাত করা হয়।