সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০২:১৮:১৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বন্যার্তদের পুনর্বাসনে পটিয়ায় চট্টগ্রাম সমিতি ঢাকার ঢেউটিন বিতরণ

বন্যার্তদের পুনর্বাসনে পটিয়ায় চট্টগ্রাম সমিতি ঢাকার ঢেউটিন বিতরণ

আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম:

 

চট্টগ্রাম সমিতি ঢাকার উদ্যোগে চট্টগ্রামের পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
 

শুক্রবার বিকেলে পটিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সমিতি ঢাকার নির্বাহী সদস্য মো. হাসান মুরাদ।
 

সভায় প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম। বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম সমিতি ঢাকার জীবন সদস্য ও পটিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল হাকিম রানা, লেখক ও গবেষক এবং সমিতির জীবন সদস্য রশীদ এনাম, বিএনপি নেতা রেজাউল করিম ও মোহাম্মদ আবছার, সমিতির জীবন সদস্য জাহাঙ্গীর আলম ও মুনিরুল ইসলামসহ অন্যরা।
 

প্রধান অতিথির বক্তব্যে খোরশেদ আলম বলেন, ‘চট্টগ্রাম সমিতি রাজধানী ঢাকার বুকে একখণ্ড চট্টগ্রাম।’ প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি আর্তমানবতার সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে উল্লেখ করে তিনি বলেন, শিগগিরই ঢাকায় মানবকল্যাণে একটি হাসপাতাল নির্মাণের কাজ শুরু করবে চট্টগ্রাম সমিতি।
 

সভায় বক্তারা বলেন, ১১৪ বছরের ঐতিহ্যবাহী চট্টগ্রাম সমিতি ভবিষ্যতেও মানুষের কল্যাণে আরও বৃহৎ পরিসরে মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করবে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে তারা স্বাগত জানান।
 

আলোচনা সভা শেষে প্রধান অতিথি খোরশেদ আলমসহ অতিথিরা বন্যার্ত মানুষের হাতে পুনর্বাসনের জন্য ঢেউটিন তুলে দেন।