সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০২:১৮:১৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চট্টগ্রামে পাঁচ থানার ওসি একযোগে বদলি

চট্টগ্রামে পাঁচ থানার ওসি একযোগে বদলি

চট্টগ্রাম প্রতিনিধি:

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একযোগে বদলি করা হয়েছে। রোববার সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর স্বাক্ষরিত এক আদেশে এ বদলির নির্দেশনা দেওয়া হয়।
 

আদেশ অনুযায়ী, নগর পুলিশের বিশেষ শাখা (সিটিএসবি)-এর পরিদর্শক আবদুর রহিমকে খুলশী থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে খুলশী থানার বর্তমান ওসি মোজাম্মেল হককে পাঁচলাইশ থানায় বদলি করা হয়েছে। আর পাঁচলাইশ থানার ওসি জাহেদুল ইসলামকে সিটিএসবিতে বদলি করা হয়েছে।
 

এ ছাড়া পুলিশ পরিদর্শক নুর আহমদকে কর্ণফুলী থানার ওসি, ইখতিয়ার উদ্দিনকে বায়েজীদ বোস্তামী থানার ওসি, জয়নাল আবেদীন মন্ডলকে হালিশহর থানার ওসি এবং একরাম উল্লাহকে সদরঘাট থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
 

সিএমপির জারি করা বদলি আদেশে উল্লেখ করা হয়েছে, বদলি হওয়া সকল কর্মকর্তা যথাযথভাবে নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণ করবেন।