সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০২:১৮:৩০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মাধবপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আনন্দ র‌্যালি

মাধবপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আনন্দ র‌্যালি

মোঃ নাজিমুল হাসান নাজির, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:


পবিত্র জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে হবিগঞ্জের মাধবপুরে আনন্দ র‌্যালি, জিকির, কিয়াম ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) মাধবপুর সদর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে খান্দুরা দরবার শরীফের উদ্যোগে এ আনন্দ র‌্যালির আয়োজন করা হয়। এতে দরবার শরীফের আশেক, জাকের, ভক্ত-মুরিদানসহ বিভিন্ন শ্রেণি-পেশার নবীপ্রেমিক সুন্নি জনতা অংশ নেন।
 

র‌্যালিতে নেতৃত্ব দেন খান্দুরা দরবার শরীফের পীর সৈয়দ আলহাজ্ব জুবায়ের কামাল। এ সময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও খান্দুরা দরবার শরীফের সৈয়দ শরীফ উদ্দিন পীর সাহেব, সৈয়দ শাহজাহান সাহেবসহ ধর্মপ্রাণ মুসল্লিরা।

র‌্যালি শেষে জিকির, কিয়াম ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
 

মাহফিলে বক্তারা বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও আনন্দের দিন। নবীপ্রেম ঈমানের গুরুত্বপূর্ণ অংশ। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও সুন্নাহ অনুসরণের মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান তারা।
 

আয়োজকরা জানান, পবিত্র জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতি বছর মাধবপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এবারের আয়োজনও ছিল তারই ধারাবাহিকতা।
 

অনুষ্ঠানটি মাধবপুর আহলে সুন্নাত ওয়াল জামাতের অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত হয়।