সর্বশেষ সংবাদ — পাতা ১৩৬
বিশ্বকাপ প্লে-অফ ম্যাচ পিছিয়ে দেওয়ার অনুরোধ ইরাক কোচের
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাত বাড়তে থাকায় ইরাকের বিশ্বকাপ স্বপ্ন অনিশ্চয়তার মুখে পড়েছে। এই পরিস্থিতিতে ইরাকের কোচ গ্রাহাম আর্নল্ড ফিফার কাছে তাদের বিশ্বকাপ প্লে-অফ ম্যাচের নতুন সময় নির্ধারণ করার অনুরোধ জানিয়েছেন। অস্ট্রেলিয়া পুরুষ জাতীয় দলের সাবেক কোচ আর্নল্ড চান, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা যেন ইরাকের জন্য বিকল্প পরিকল্পনা তৈরি করে।...
তেলের ডিপোতে সেনা মোতায়েনের প্রস্তাব, ফিলিং স্টেশনে পুলিশ টহল জোরদারের অনুরোধ
দেশে জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতি ঘিরে তৈরি হওয়া উদ্বেগের মধ্যে প্রধান তেল ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী মোতায়েনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। একই সঙ্গে দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে পুলিশি টহল জোরদারেরও অনুরোধ জানানো হয়েছে। বিপিসির চেয়ারম্যান মো. রেজানুর রহমান স্বাক্ষরিত দুটি পৃথক চিঠিতে এ বিষয়ে জ্বালানি...
ওসমান হাদি হত্যায় মূল অভিযুক্ত মাসুদ ও আলমগীর ভারতে গ্রেপ্তার
অনলাইন ডেস্ক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার দুই মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ। শনিবার দিবাগত রাতে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। রোববার সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এস...
ভুল করলে ক্ষমা চাই, হাল ছাড়িনি—নারী দিবসে সুমীর খোলাচিঠি
বিনোদন প্রতিবেদক আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নিজের দীর্ঘ সংগ্রাম, সাফল্য ও জীবনের দর্শন নিয়ে আবেগঘন এক খোলাচিঠি প্রকাশ করেছেন সংগীতশিল্পী শারমীন সুলতানা সুমী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টে ছোট শহর থেকে উঠে এসে দুই দশকেরও বেশি সময় ধরে সংগীত ও সৃজনশীলতার জগতে নিজের পথচলার নানা অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। পোস্টের শুরুতে নিজের পরিচয় তুলে ধর...
প্রত্যাহার করে ঢাকায় আনা হলো পাঁচ রাষ্ট্রদূত
সরকার যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারসহ পাঁচজন রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে ঢাকায় আনার সিদ্ধান্ত নিয়েছে। তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। শনিবার (৭ মার্চ) লন্ডনের হিথ্রো বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা...
নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে রাষ্ট্র-সমাজকে দৃঢ়ভাবে দাঁড়াতে হবে
নারীর প্রতি সহিংসতা, হয়রানি ও অবমাননার বিরুদ্ধে রাষ্ট্র ও সমাজকে দৃঢ়ভাবে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি। নিচে তার পোস্টটি তুলে ধরা হলো: আজ আন্তর্জাতিক নারী দিবসে বাংলাদেশ এবং সারা বিশ্বের সকল নারীকে...
তেল মজুদ থাকলেও রেশনিং করে চলতে হবে: জ্বালানি মন্ত্রী
দেশে পর্যাপ্ত তেল মজুদ থাকলেও রেশনিং করে চলতে হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন মন্ত্রী। জ্বালানি মন্ত্রী বলেন, ‘সব একেবারে না খেয়ে, চলার মতো ব্যবস্থা করে যদি একবার চলি, তাহলে আমরা দীর্ঘদিন চলতে পারবো। আমাদের তেল মজুদ আছে, কিন্তু রে...
হামলার শিকার সাংবাদিককে ফোন তথ্যমন্ত্রীর, কঠোর বিচারের আশ্বাস
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। রোববার সকালে হামলার শিকার গ্লোবাল টিভির কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূঁইয়া পিংকুকে ফোন করে তিনি এ আশ্বাস দেন। ফয়জুল ইসলাম ভূঁইয়া জানান, ফোনালাপে মন্ত্রী ঘটনা...
বড়াইগ্রামে আন্তর্জাতিক নারী দিবস পালিত
নাটোর প্রতিনিধি: “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। রবিবার (৮ মার্চ ২০২৬) সকালে বড়াইগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়াইগ্রাম উপজেলার সহকারী কমিশনার (...
ইমাম-মুয়াজ্জিনদের মাসিক সম্মানী দেবে সরকার, টাকার পরিমাণ নির্ধারণ
দেশের মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের জন্য মাসিক সম্মানী ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ কর্মসূচি চালু করছে সরকার। আগামী ১৪ মার্চ থেকে এ কার্যক্রম শুরু হবে। রোববার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপাসনালয়ভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালুর জন্য গঠিত সেলের সভাপতি ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মো. ইসমাই...
রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য
যুক্তরাজ্য রোহিঙ্গা শরণার্থীদের (বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক) জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় বলে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বৈঠকে দুই দেশের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ইস...
মধ্যপ্রাচ্যে দীর্ঘ যুদ্ধের আশঙ্কা বাড়ছে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে হামলা চালানোর সময় ধারণা করেছিলেন—এটি হবে দ্রুত ও নির্ণায়ক সামরিক অভিযান, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলায় চালানো অভিযানের মতো। কিন্তু “অপারেশন এপিক ফিউরি” শুরু হওয়ার সাত দিনের মাথায় যুদ্ধের তীব্রতা, ভৌগোলিক বিস্তার, মানবিক ক্ষয়ক্ষতি এবং অর্থনৈতিক অভিঘাত স্পষ্ট করে দিচ্ছে—এ...
তারেক রহমানের নেতৃত্বে ৫ বছরে দেশ অনেক দূর এগিয়ে যাবে: ড. খন্দকার মোশাররফ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে আগামী পাঁচ বছরে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। এ লক্ষ্য অর্জনে সরকারের গৃহীত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের আন্তরিকতা ও অগ্রণী ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রবিবার কুমিল্লার মেঘনা...
সব নারী ও কন্যাশিশুর জন্য নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান জুবাইদা রহমানের
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেশের সব নারী ও কন্যাশিশুর জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন জুবাইদা রহমান। রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন–এ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, জাতিসংঘ–এর একটি বহুল প্রচলিত উক্তি হলো—“নারী যখন এগিয়ে যায়, তখন জাতিও এগিয়ে যায়।” তিনি...
ম্যানেজিং কমিটি নির্বাচন ঘিরে ৯ লাখ টাকার লেনদেনের অভিযোগ, চাপের মুখে পুনঃনির্বাচনের ঘোষণা
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটি নির্বাচনকে ঘিরে প্রায় ৯ লাখ টাকার লেনদেনের অভিযোগ উঠেছে। নির্বাচন আয়োজন না করে ‘সিলেকশন’ পদ্ধতিতে তিনজন প্রার্থীকে নির্বাচিত দেখানোর চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে শেষ...
ভারতে আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বড়াইগ্রামের সাংবাদিক তানিউল করিম জীম
নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের সন্তান সাংবাদিক তানিউল করিম জীম বর্তমানে ভারতের কলকাতার একটি হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বড়াইগ্রাম উপজেলার জোয়ারী ইউনিয়নের চন্ডিপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মরহুম রেজাউল করিমের বড় ছেলে। প্রত্যক্ষদর্শী ও জীমের সহযাত্রী ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এলাকার এক মুসলিম যুবক...
১৬ ঘণ্টা কাজ করানোয় নেইমারের বিরুদ্ধে রাঁধুনির মামলা
আবারও আইনি ঝামেলায় জড়ালেন নেইমার। এবার তার বিরুদ্ধে মামলা করেছেন সাবেক রাঁধুনি। শুক্রবার (৬ মার্চ) এ খবর দিয়েছে ব্রাজিলের গণমাধ্যম। ২০২৫ জুলাই থেকে এ বছর ফেব্রুয়ারি পর্যন্ত নেইমারের হেঁশেল সামলানো সেই রাঁধুনির দাবি, প্রতিদিন ১৬ ঘণ্টা তাকে কাজ করতে হতো। রান্না করতে হতো ১৫০ জনেরও বেশি লোকের জন্য। তার কাজের সময়সূচি ছিল সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্য...
ইরানে নিহত ১৩০০, বাস্তুচ্যুত লাখো মানুষ
ইরানে শুরু হওয়া রক্তক্ষয়ী যুদ্ধের এক সপ্তাহ পার হতেই মানবিক বিপর্যয় চরম আকার ধারণ করেছে। গত সাত দিনের লড়াইয়ে দেশটিতে নিহতের সংখ্যা ১ হাজার ৩০০ জন ছাড়িয়ে গেছে। অব্যাহত এই সংঘাতের কারণে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন প্রায় ১ লাখ মানুষ। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) প্রতিবেদন অনুযায়ী, সংঘাত শুরু হওয়ার পর থেকে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা হু হু...






























