বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০৭:৪৭:৪৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

হামলার শিকার সাংবাদিককে ফোন তথ্যমন্ত্রীর, কঠোর বিচারের আশ্বাস

হামলার শিকার সাংবাদিককে ফোন তথ্যমন্ত্রীর, কঠোর বিচারের আশ্বাস

কিশোরগঞ্জ প্রতিনিধি:

 

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। রোববার সকালে হামলার শিকার গ্লোবাল টিভির কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূঁইয়া পিংকুকে ফোন করে তিনি এ আশ্বাস দেন।
 

ফয়জুল ইসলাম ভূঁইয়া জানান, ফোনালাপে মন্ত্রী ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখার জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে হামলায় আহত দুই সাংবাদিকের চিকিৎসার খোঁজখবর নেন তিনি।
 

অভিযোগ রয়েছে, পাগলা মসজিদে দান করা গবাদিপশু ও বিভিন্ন পণ্য নিলামের সময় একটি সিন্ডিকেট প্রভাব খাটিয়ে কম দামে ক্রয় করে থাকে। এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে গত বৃহস্পতিবার বিকেলে সেখানে যান গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূঁইয়া পিংকু এবং চ্যানেল টুয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল। এ সময় নিলাম সিন্ডিকেটের সদস্যরা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
 

ঘটনার পর ফয়জুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ওই রাতেই কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় শহরের হারুয়া এলাকার মো. জীবন, আহমদুল্লাহ মনা, মো. সুমন ও কেফায়াত উল্লাহসহ ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে।
 

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া জানান, ঘটনার রাতেই পুলিশ জীবন (৩০) ও মনাকে (২৬) গ্রেপ্তার করেছে। তাদের তিন দিনের রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার শুনানি হওয়ার কথা রয়েছে।