সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৮:৪০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

১৬ ঘণ্টা কাজ করানোয় নেইমারের বিরুদ্ধে রাঁধুনির মামলা

১৬ ঘণ্টা কাজ করানোয় নেইমারের বিরুদ্ধে রাঁধুনির মামলা

আবারও আইনি ঝামেলায় জড়ালেন নেইমার। এবার তার বিরুদ্ধে মামলা করেছেন সাবেক রাঁধুনি। শুক্রবার (৬ মার্চ) এ খবর দিয়েছে ব্রাজিলের গণমাধ্যম।

 

২০২৫ জুলাই থেকে এ বছর ফেব্রুয়ারি পর্যন্ত নেইমারের হেঁশেল সামলানো সেই রাঁধুনির দাবি, প্রতিদিন ১৬ ঘণ্টা তাকে কাজ করতে হতো। রান্না করতে হতো ১৫০ জনেরও বেশি লোকের জন্য।

 

তার কাজের সময়সূচি ছিল সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। কিন্তু প্রায়শই রাত ১১টা, এমনকি মধ্যরাত পর্যন্ত তাকে রান্নাঘরে থাকতে হতো। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন।

 

নেইমারের রাঁধুনির বেতন ছিল মাসে ৬৫৪ ইউরো। তিনি ক্ষতিপূরণ হিসাবে দাবি করছেন ৪৩ হাজার ইউরো। এই অর্থ দিয়ে নিজের চিকিৎসা করাবেন।

 

এ ব্যাপারে সান্তোসের ব্রাজিলীয় ফরোয়ার্ড নেইমার স্থানীয় গণমাধ্যমের কাছে প্রতিক্রিয়া জানাতে রাজি হননি।