সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৬:১৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ইরানে নিহত ১৩০০, বাস্তুচ্যুত লাখো মানুষ

ইরানে নিহত ১৩০০, বাস্তুচ্যুত লাখো মানুষ

ইরানে শুরু হওয়া রক্তক্ষয়ী যুদ্ধের এক সপ্তাহ পার হতেই মানবিক বিপর্যয় চরম আকার ধারণ করেছে। গত সাত দিনের লড়াইয়ে দেশটিতে নিহতের সংখ্যা ১ হাজার ৩০০ জন ছাড়িয়ে গেছে। অব্যাহত এই সংঘাতের কারণে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন প্রায় ১ লাখ মানুষ।

 

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) প্রতিবেদন অনুযায়ী, সংঘাত শুরু হওয়ার পর থেকে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা হু হু করে বাড়ছে। জীবন বাঁচাতে হাজার হাজার পরিবার তাদের সহায়-সম্বল ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন।

 

এদিকে পরিস্থিতি মোকাবিলায় জরুরি সহায়তার আবেদন জানিয়ে সংস্থাটি বলছে, বর্তমানে ইরানে মানবিক সাহায্যের জন্য আর্তনাদ ও কল আসা বহুগুণ বেড়ে গেছে। ক্রমবর্ধমান এই সংকটে আটকে পড়া বেসামরিক নাগরিকদের নিরাপত্তা ও জরুরি ত্রাণ সহায়তার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংস্থাগুলো।

 

যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে নিহতের সংখ্যা এবং বাস্তুচ্যুত মানুষের এই মিছিল আরো দীর্ঘ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।