শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ এ ০৩:৫৭:৪২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •       • বরগুনায় ৪৭০০ পিস ইয়াবা উদ্ধার, জামাই পলাতক; গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি •       • মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আওয়ামী লীগ, জুলাই চেতনা নিয়ে আরেক দল ব্যবসা করছে: ধর্মমন্ত্রী •       • জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •

সর্বশেষ সংবাদ — পাতা ১৩৩

পটুয়াখালীতে ঈদের কেনাকাটায় ব্যস্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে পটুয়াখালীর বিভিন্ন ঈদের মার্কেট। ঈদ মানে নতুন নতুন জামা কাপড়, জুতা আর জুয়েলারিসহ কসমেটিক্স। ঈদের কেনাকাটা করতে জেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় জমাচ্ছেন জেলা শহরের বিভিন্ন মার্কেট ও বিপণিবিতানগুলোতে। সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে দোকানপাট।   শহরের নিউ মার্কেট থেকে শুরু করে প্রধান প...



ছাত্রদলের নতুন নেতৃত্ব আসছেন যারা

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। রাকিবুল ইসলাম রাকিব ও নাছির উদ্দীন নাছিরের নেতৃত্বাধীন কমিটির দুই বছর পূর্ণ হয়েছে গত ১ মার্চ। ছাত্রদলের রীতি অনুযায়ী কেন্দ্রীয় কমিটির মেয়াদ দুই বছর হওয়ায় নতুন কমিটি গঠনের তোড়জোড় এখন তুঙ্গে।   ২০২৪ সালের ১ মার্চ সাত সদস্যের আংশিক কমিটি...


ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা আহত

মধ্যপ্রাচ্যের আকাশ এখন মৃত্যু আর ধ্বংসের বারুদে ধূসর। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাত আজ বুধবার এক চূড়ান্ত ও ভয়াবহ রূপ পরিগ্রহ করেছে। ইরানের রাজধানী তেহরান থেকে শুরু করে ইসরায়েলের তেল আবিব এবং উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলো এখন একে অপরের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের লক্ষ্যবস্তু।     একদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির আহত হওয়ার খবর, অ...


যুদ্ধের শুরুতেই আহত হন মোজতবা খামেনি, নিরাপদ স্থানে চিকিৎসাধীন

আন্তর্জাতিক ডেস্ক:   ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণার তিন দিন পার হলেও তাকে এখনো জনসমক্ষে দেখা যায়নি। এমনকি তার পক্ষ থেকে কোনো লিখিত বিবৃতিও প্রকাশ করা হয়নি। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, যুদ্ধের শুরুতেই তিনি আহত হয়েছেন এবং বর্তমানে নিরাপদ স্থানে অবস্থান করছেন।   ইরানের তিনজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে মার্...


সংসদ ভবন এলাকায় যানজট এড়াতে বিকল্প পথ ব্যবহারের নির্দেশনা

জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে রাজধানীর কিছু গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলে সাময়িক পরিবর্তন আনা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত নির্দিষ্ট কিছু সড়কে ডাইভারশন দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ‍বিভাগ।   ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয়...


স্পিকার মনোনয়নে তারেক রহমানের ওপর আস্থা সংসদীয় দলের

নতুন বাংলাদেশের রাজনৈতিক যাত্রায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে ঘিরে দেশজুড়ে বইছে টানটান উত্তেজনা। এই সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার পদে কারা বসছেন, সেই চূড়ান্ত সিদ্ধান্তের ভার এখন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাঁধে। বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের গুরুত্বপূর্ণ বৈঠকে সর্বসম্মতিক্রমে এই দায়িত্ব তাঁর ওপর অর্পণ ক...


ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির তদন্তে অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা : চিফ প্রসিকিউটর

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, ঘুষকাণ্ডে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির কার্যক্রম শুরু হয়েছে। সব ধরনের অনিয়ম তদন্ত করা হবে। তদন্তে অনিয়ম পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।   জুলাই অভ্যুত্থানের পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হয় আওয়ামী লীগ...


আজকের নামাজের সময়সূচি, ১১ মার্চ ২০২৬

আজ বুধবার, ১১ মার্চ ২০২৬ ইংরেজি, ২৬ ফাল্গুন ১৪৩২ বাংলা, ২১ রমজান ১৪৪৭ হিজরি।    ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ— জোহরের সময় শুরু - ১২টা ০৯ মিনিট। আসরের সময় শুরু - ৪টা ২৬ মিনিট। মাগরিব - ৬টা ০৯ মিনিট। এশার সময় শুরু - ৭টা ২১ মিনিট। আগামীকাল ফজর শুরু - ৪টা ৫৭ মিনিটে।  আজ ঢাকায় সূর্যাস্ত - ৬টা ০৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় - ৬ট...


স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল বেলা ১১টায় শুরু হবে। সেদিনই নির্বাচিত হবেন স্পিকার ও ডেপুটি স্পিকার। তাদেরকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন।   বুধবার দুপুরে সংসদ থেকে বের হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এসব কথা জানান।   জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দ...


ডেপুটি স্পিকার ইস্যুতে সরকারের প্রস্তাব ‘আপাতত নাকচ’ জামায়াতের

ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়ে ক্ষমতাসীন দল বিএনপির দেওয়া মৌখিক প্রস্তাব আপাতত গ্রহণ করছে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংসদে ‘জুলাইসনদ’ নিয়ে আলোচনা শেষ হওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে দলটি।   বুধবার জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় সংসদীয় কমিটির বৈঠক শেষে গণমাধ্যমকে ব্রিফিংকালে জামায়াতের সেক্রেটারি জেনারেল ম...


ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হবে।   সম্প্রতি ঈদুল ফিতর উদযাপনে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শ...


রণবীরের সেই ‘রানি’ বন্দনা, দীপিকার চোখে জল আর এক রূপকথার প্রেমকাহিনী

বলিউডের অন্যতম পাওয়ার কাপল রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন। পর্দায় তাঁদের রসায়ন যেমন আগুন ঝরায়, বাস্তব জীবনে তাঁদের পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা ভক্তদের জন্য এক বড় অনুপ্রেরণা।    আগামী ৫ এপ্রিল মুম্বাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া চেতক স্ক্রিন অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রাক্কালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে ২০১৮ সালের একটি ভিডিও, যা আবারও প্রমাণ করল কেন...


ঈদের ছুটিতে সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম : এনবিআর

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম নির্বিঘ্ন রাখতে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ ২০২৬ পর্যন্ত (ঈদের দিন ব্যতীত) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনেও সীমিত আকারে কাস্টমস হাউস ও স্টেশনসমূহে কার্যক্রম চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।   জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস নীতি শাখার দ্বিতীয় সচবি রেজাউল করিম স্বাক্ষরিত এক নির্দেশনায় এ ত...


১৮ মার্চ তফসিলি ব্যাংকের সকল শাখা বন্ধ থাকবে, পোশাকশিল্প এলাকায় সীমিত লেনদেন

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে আগামী ১৮ মার্চ বুধবার দেশের সকল তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা বন্ধ থাকবে। তবে পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকায় বাণিজ্যিক ব্যাংকের কিছু শাখা ১৮ ও ১৯ মার্চ সীমিত পরিসরে খোলা থাকবে।   বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজারি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার আজ মঙ্গলবার জারি কর...


ঈদকে সামনে রেখে বেপরোয়া চোর ও ছিনতাইকারী চক্র, আতঙ্কে সিলেট নগরবাসী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রেস: ঈদুল ফিতরকে সামনে রেখে সিলেট মহানগরে চুরি ও ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। সম্প্রতি নগরীর কয়েকটি ছিনতাই ও চুরির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এসব ঘটনায় গত পাঁচ দিনে মহানগরের ছয়টি থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২০০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর...


মোল্লাহাটে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বাগেরহাটের মোল্লাহাটে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।   উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে প্রস্তুতি সভায় যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্বাধীনতা ও জাতীয় উদযাপনের লক্ষে বিভিন্ন কর্মস...


সুদানে ড্রোন হামলায় শিশুসহ নিহত ৭, আহত ১৩

সুদানের ডিলিং শহরে গতকাল মঙ্গলবার ড্রোন হামলায় তিন শিশুসহ সাতজন নিহত এবং ১৩ জন আহত হয়েছে বলে জানা গেছে। দেশটির একটি চিকিৎসা সূত্র এএফপিকে এ তথ্য জানিয়েছে।   স্থানীয়রা জানিয়েছেন, ‘দক্ষিণ কোর্দোফান অঞ্চলের শহরটিতে কয়েকটি ড্রোন আঘাত হানে। ওই ড্রোনের আঘাতে ১৩ জন আহত হয়েছে এবং তাদেরকে ডিলিং হাসপাতালে ভর্তি করা হয়েছে।   তিন বছরের গৃহযুদ্ধে আধাসামরিক র‌্...


প্রাথমিকের বৃত্তি পরীক্ষা হবে ৪০০ নম্বরে: নতুন নীতিমালা জারি

প্রাথমিক শিক্ষায় মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়নে ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালা ২০২৬’ জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নতুন নীতিমালা অনুযায়ী, এখন থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা মোট ৪০০ নম্বরে হবে।   প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের মো. মাসুদ রানা স্বাক্ষরিত এ সংক্রান্ত নীতিমালা গতকাল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।  ...