সর্বশেষ সংবাদ — পাতা ১৩২
বেতন-বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। বুধবার বেলা সাড়ে ১১টা থেকে শেফার্ড (গ্রুপ) জিন্স লিমিটেডের শ্রমিকরা সড়কে অবস্থান নিলে দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর ২টা) অবরোধ অব্যাহত রয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ গ...
সংসদ অধিবেশনে আমন্ত্রণ পেলেন সেই রিকশাচালক নূর মোহাম্মদ
জুলাই অভ্যুত্থানের শহীদ গোলাম নাফিজকে গুলিবিদ্ধ অবস্থায় রিকশায় নিয়ে হাসপাতালের উদ্দেশে চলা রিকশাচালক নূর মোহাম্মদ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত থাকার আমন্ত্রণ পেয়েছেন। ২০২৪ সালে গণঅভ্যুত্থানে গুলিতে নিহত হয় ১৭ বছরের কিশোর গোলাম নাফিজ। সে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসিতে জিপিএ-৫ পেয়ে পাস করে একাদশ শ্রেণিত...
প্রধানমন্ত্রীর জন্যও প্রথম সংসদ জামায়াতের আমিরসহ ২২৫ জন সংসদ সদস্য নতুন
তারেক রহমান এবারই প্রথম সংসদ সদস্য (এমপি) হয়েছেন। প্রথম এমপি হয়েই প্রধানমন্ত্রী। সেই পটভূমিতে সংসদ নেতা হিসেবে প্রথমবার জাতীয় সংসদে পা রাখছেন। আজ বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। এরই মধ্যে রাষ্ট্র পরিচালনায় নতুনত্ব এনেছেন তিনি। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের দ্বিতীয় প্রজন্মের সরকারপ্রধান হয়েছেন তারেক রহমান। এর আগে তাঁর মা...
ইরানে দূতাবাস বন্ধ করল সুইজারল্যান্ড
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও নিরাপত্তা ঝুঁকির কারণে তেহরানে অবস্থিত দূতাবাস সাময়িকভাবে বন্ধ করছে সুইজারল্যান্ড। সুইস ইনফো নামক সুইজারল্যান্ডের পত্রিকা গতকাল বুধবার এক প্রতিবেদনে উল্লেখ করে, সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ৩ মার্চ ৪ জন সুইস কর্মী ইরান ছেড়ে চলে যান। এছাড়া বুধবার অলিভিয়ার ব্যাঙ্গার্টার এবং বাকি ৫ জন কর্মী স্থলপথে দেশটি ত্...
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের সভাপতি খন্দকার মোশাররফ হোসেন
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে আজ বৃহস্পতিবার সকাল ১১টায়। অধিবেশন শুরুর পর সংসদের কার্যক্রম পরিচালনার জন্য জ্যেষ্ঠ সংসদ সদস্যকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কুমিল্লা–১ (দাউদকান্দি–মেঘনা) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন-কে অধিবেশনের সভাপতি হিসেবে প্রস্তা...
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ, ডেপুটি স্পিকার কায়সার
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন কায়সার কামাল। বৃহস্পতিবার সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হয়। অধিবেশন শুরুর পর জ্যেষ্ঠ সংসদ সদস্যের সভাপতিত্বে এ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। সংসদ সদস্যদের সমর্থনে মেজর হাফিজ উদ্দিন আহমেদ স্...
উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলা বন্ধের দাবি নিরাপত্তা পরিষদের
উপসাগরীয় দেশগুলোর ওপর অবিলম্বে হামলা বন্ধ করতে ইরানকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। বুধবার পরিষদ একটি প্রস্তাব পাস করে বলেছে, এই হামলাগুলো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি।’ জাতিসংঘ থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ১৩ ভোটে পাস হওয়া এই প্রস্তাবে (দুইটি দেশ ভোটদানে বিরত ছিল) ‘বাহরাইন, ক...
কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন
পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সংসদ ভবনে আনুষ্ঠানিকভাবে অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর সংসদের কার্যক্রম পরিচালনার প্রক্রিয়া শুরু হয়। অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ নবনির্বাচিত সং...
ঢাকা-মালে রুটে মালদিভিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট পুনরায় শুরু
মালদ্বীপের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা ‘মালদিভিয়ান’ আজ থেকে পুনরায় ঢাকা-মালে-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চলাচল শুরু করেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঐতিহ্যবাহী ‘ওয়াটার ক্যানন স্যালুটের’ মাধ্যমে ফ্লাইটটিকে স্বাগত জানানো হয়। আসন্ন ঈদুল ফিতরের আগে এই দুই দক্ষিণ এশীয় দেশের মধ্যে সরাসরি আকাশপথের যোগাযোগ পুনরায় স্থাপিত হলো। আজ ভোর ৫টা ২০ মি...
দেশে আজ থেকে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে
দেশে আজ থেকে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সংসদীয় নেতা ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার পবিত্র কোরআন তিলাওয়াতের পর বেলা সোয়া ১১টার কিছু আগে বক্তব্য প্রদানকালে তিনি এ মন্তব্য করেন। তারেক রহমান বলেন, দেশনেত্রী খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। স্বৈরাচার বা ফ্যাসিবাদের সঙ্গে আপোস করেন...
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হচ্ছেন আলতাফ হোসেন চৌধুরী
ঢাকা প্রেস ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন আলতাফ হোসেন চৌধুরী। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। এ অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন স্পিকারকে শপথ বাক্য পাঠ করাবেন। অধিবেশনকে কেন্দ্র করে রাজধানীর শেরেবাংলা নগর এলাকাসহ জাতীয় সংসদ ভবনের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃ...
মুরাদনগরে মাদকসেবীকে ৩০ দিনের কারাদণ্ড
মো: ইউনুছ মিয়া, মুরাদনগর, কুমিল্লা: কুমিল্লার মুরাদনগর উপজেলা-এ শাহ আলী (২৩) নামে এক মাদকসেবীকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে উপজেলার সদর এলাকার উত্তর পাড়া থেকে তাকে আটক করা হয়। শাহ আলী ওই এলাকার বাসিন্দা তারু মিয়ার ছেলে। পরে বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অভিযান সূত্রে জানা যায়,...
ফেসবুকে বিদায়ী স্ট্যাটাস দিয়ে না ফেরার দেশে যশোরের মুন্না
নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রেস: যশোরের কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন অঙ্গনের পরিচিত মুখ মুন্না আর নেই। বুধবার (১১ মার্চ) ভোরে ঢাকার আরামবাগ এলাকার একটি ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে পরিবারের দাবি, তার মৃত্যু রহস্যজনক। জানা যায়, মুন্না একসময় যশোরের স্থানীয় দৈনিক গ্রামের কাগজ পত্রিকার কম্পিউটার বিভাগে কর্মরত ছিলেন। পরবর্তীতে...
উপদেষ্টা পদে সুপারিশের চিঠি: যা জানাল পররাষ্ট্র মন্ত্রণালয়
ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. মোহাম্মদ মাহমুদুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী বা উপদেষ্টা পদে নিয়োগের সুপারিশসংবলিত একটি চিঠি নিয়ে আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে একটি ব্যাখ্যামূলক বিবৃতি প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার প্র...
২ লিটার জ্বালানি নিতে ৮ ঘণ্টা
মগবাজারের একটি গার্মেন্ট অ্যাক্সেসরিজ প্রতিষ্ঠানের কর্মী হাবিবুর রহমান। কাজের প্রয়োজনে প্রতিদিন তাঁকে মোটরবাইকে করে বিভিন্ন গার্মেন্ট কারখানায় যেতে হয়। কিন্তু জ্বালানিসংকটের কারণে গত সোমবার তিনি কর্মস্থলেও যেতে পারেননি, যেতে পারেননি নির্ধারিত দুটি গার্মেন্টেও। মাত্র ২ লিটার তেল নিতে তাঁর জীবন থেকে চলে গেছে প্রায় ৮ ঘণ্টা। রাজধানীতে জ্বালানি সংকটে এম...
ডেঙ্গু প্রতিরোধে ১৪ মার্চ থেকে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু: প্রধানমন্ত্রী
ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মরণঘাতী রোগ থেকে জনগণকে রক্ষা করতে আগামী ১৪ মার্চ থেকে সারাদেশে বড় পরিসরে পরিচ্ছন্নতা অভিযান শুরু করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১১ মার্চ) দেশবাসীর উদ্দেশে দেওয়া এক বিশেষ ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন। একই সঙ্গে ডেঙ্গু ও চিকুনগুনিয়া মোকাবিলায় সবাইকে সচেতন হওয়ার এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ...
সীতাকুণ্ডে টমেটো খেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় টমেটো খেত থেকে সজিব (২৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল প্রায় ১১টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, নিহত সজিব মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খোরমাওয়ালা গ্রামের শাহ আলমের...
৩৯ নম্বর ওয়ার্ডে ২৯৩ জেলে পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
ডেস্ক নিউজ: চট্টগ্রামের দক্ষিণ হালিশহর ৩৯ নম্বর ওয়ার্ডে জাটকা আহরণ থেকে বিরত থাকা জেলে পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় মাঠে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও চট্টগ্রাম জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসরাফিল খসর। অনুষ্ঠানে আরও উপস্থ...






























