সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৯:৫৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ডেপুটি স্পিকার ইস্যুতে সরকারের প্রস্তাব ‘আপাতত নাকচ’ জামায়াতের

ডেপুটি স্পিকার ইস্যুতে সরকারের প্রস্তাব ‘আপাতত নাকচ’ জামায়াতের

ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়ে ক্ষমতাসীন দল বিএনপির দেওয়া মৌখিক প্রস্তাব আপাতত গ্রহণ করছে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংসদে ‘জুলাইসনদ’ নিয়ে আলোচনা শেষ হওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে দলটি।

 

বুধবার জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় সংসদীয় কমিটির বৈঠক শেষে গণমাধ্যমকে ব্রিফিংকালে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ কথা জানান। তিনি বলেন, এভাবে ডেপুটি স্পিকার মনোনয়নের প্রস্তাব তারা চাননি এবং বিষয়টি নিয়ে দলীয়ভাবে আরও আলোচনা প্রয়োজন।

 

এর আগে গত ২ মার্চ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে এবং রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে সরকার তার বাস্তবায়ন শুরু করতে চায়। সে লক্ষ্যে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে প্রধান বিরোধী দলকে মৌখিকভাবে প্রস্তাব দেওয়া হয়েছে, তারা যেন ডেপুটি স্পিকারের জন্য একজন প্রার্থী নির্ধারণ করে। তার মতে, স্পিকার নির্বাচনের দিনই ডেপুটি স্পিকারও নির্বাচিত হতে পারেন।

 

তবে বিরোধী শিবির থেকে এ বিষয়ে লিখিত প্রস্তাব দেওয়ার পাশাপাশি জুলাই সনদ এবং গণভোট অনুযায়ী সংস্কার প্রস্তাব বাস্তবায়নের দাবি তোলা হয়েছে। এসব বিষয়ে আলোচনা ও অগ্রগতি দেখার পরই ডেপুটি স্পিকার পদ নিয়ে সিদ্ধান্ত নেবে জামায়াত।