বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০৭:০১:৩৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মোল্লাহাটে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

মোল্লাহাটে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বাগেরহাটের মোল্লাহাটে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে প্রস্তুতি সভায় যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্বাধীনতা ও জাতীয় উদযাপনের লক্ষে বিভিন্ন কর্মসুচি নিয়ে আলোচনা করা হয়।

 

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসান আলী, উপজেলা প্রকৌশলী ফেরদৌস আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মফিজুর রহমান, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদ,

 

মুক্তিযোদ্ধা কমান্ডার আমির ফকির, প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুক, জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি পারভেজ আলম, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা শরিফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।

 

সভায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসুচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু সকলের সহযোগিতায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের আহ্বান জানান।