সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ এ ১১:৫৯:৫৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এনামুল হক •       • ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার •       • পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •       • বরগুনায় ৪৭০০ পিস ইয়াবা উদ্ধার, জামাই পলাতক; গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি •

বেনজীরকে ফেরাতে আরব আমিরাতের সঙ্গে যোগাযোগ চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা প্রেস  প্রতিবেদক সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাত সরকারের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য বিনিময়ের কার্যক্রম চলছে এবং খুব শিগগিরই বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যক্রম সম্পন্ন করা স...



পারমাণবিক যুগে প্রবেশ করছে বাংলাদেশ, রূপপুরে জ্বালানি স্থাপন আজ

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র–এ আজ শুরু হচ্ছে জ্বালানি লোডিং কার্যক্রম, যা বাংলাদেশের জ্বালানি খাতে এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে পারমাণবিক শক্তির ক্লাবে আনুষ্ঠানিকভাবে নাম লেখানোর পথে আরও একধাপ এগোবে বাংলাদেশ। মঙ্গলবার বিকেল ৩টায় প্রকল্প এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে...


সারাদেশে অনলাইনে জুয়া ও মাদকের বিরুদ্ধে অভিযান কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইনে জুয়া ও মাদকের বিরুদ্ধে অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চৌধুরী। আগামী ৩০ এপ্রিলের পর থেকে সারাদেশে এসবের বিরুদ্ধে সমন্বিত অভিযান চালানো হবে বলে সংসদকে জানিয়েছেন তিনি। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে সংসদ অধিবেশনে বক্তব্যকালে এমনটা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধ সিসা লাউঞ্জগুলো যাতে নাম-ঠিকানা পরিবর্তন করে পু...


সার ডিলার নিয়োগে শুদ্ধি অভিযান, ‘রাজনৈতিক বলি’ নাকি ‘কৃষক সুরক্ষা’

দেশের কৃষি অর্থনীতির প্রাণভোমরা হিসেবে পরিচিত সার বিতরণ ব্যবস্থা নিয়ে এই মুহূর্তে জাতীয় সংসদ থেকে শুরু করে প্রান্তিক কৃষকের উঠান পর্যন্ত আলোচনা উত্তাল। গত বৃহস্পতিবার জাতীয় সংসদে একজন সংসদ সদস্যের আবেগঘন বক্তৃতা এবং চিফ হুইপের প্রস্তাবের পর সারের ডিলারশিপ বাতিল ও নতুন নিয়োগের বিষয়টি বর্তমানে দেশের প্রধান আলোচিত বিষয়ে পরিণত হয়েছে।  বিশেষ করে বিগত স...


যুক্তরাষ্ট্রে নিখোঁজ ২ বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রে ১০ দিন ধরে নিখোঁজ থাকা দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে জামিল আহমেদ লিমনের (২৭) মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিষয়ে পিএইচডি করছিলেন। এই ঘটনায় জড়িত সন্দেহে তার রুমমেট হিশাম আবুঘরবেহ (২৬) নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, গ্র...


বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ বিষয়ে রূপরেখা পর্যালোচনা

আজ সকাল ১১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বহর সম্প্রসারণ বিষয়ে রূপরেখা পর্যালোচনা ও বোয়িং উড়োজাহাজ ক্রয় সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়। আজ এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে উক্ত সভায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর ২০৩৪-৩৫ অর্থবছরের মধ্যে ৪৭টি উড়োজাহাজে উন্নীত করার সম্ভাব্য রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ...


শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৭ জুন

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১৭ জুন দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। ‘জয় বাংলা ব্রিগেড’ নামের এক সংগঠনের জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাত এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এ মামলা দায়ের করা হয়। আজ বুধবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দা...


সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংসদ ভবন প্রাঙ্গণের গোলাপ বাগানে বৃক্ষরোপণ করেছেন।   আজ শনিবার জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণের গোলাপ বাগানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম একটি আমগাছের চারা রোপণ করেন।   এরপর ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও একটি আমগাছের চারা রোপণ করেন।   বৃক্ষরোপণ শ...


নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

আজিজুর রহমান, নোয়াখালীঃ     নোয়াখালীর সেনবাগে পিকআপের বডির ভেতরে বিশেষ কৌশলে তৈরি গোপন বাক্সে লুকিয়ে পাচারকালে ৬২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় সৈয়দ নুর (৩৩) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপের চালক গাড়ি রেখেই পালিয়ে যান।   বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি...


গুরুদাসপুরে দরবেশ রহিম সাধুর ৩১তম তিরোধান দিবসের ওরসের সমাপনী আজ

সুরুজ আলী, নাটোর প্রতিনিধি:   নাটোরের গুরুদাসপুর উপজেলার সাহাপুরে দরবেশ রহিম সাধুর ৩১তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী বার্ষিক ওরসের সমাপনী অনুষ্ঠিত হচ্ছে আজ শনিবার। ওরসকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত, অনুসারী, বাউলশিল্পী ও সংস্কৃতিপ্রেমীদের সমাগমে মুখর হয়ে উঠেছে মাজার প্রাঙ্গণ।   গতকাল শুক্রবার থেকে শুরু হওয়া এ আয়োজনে মাজার এলাক...


বিস্তর দুর্নীতি-অনিয়মের অভিযোগ, তাও বহাল তবিয়তে মাধবপুরের শিক্ষা কর্মকর্তা জাকিরুল

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:       হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকিরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্প থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ, ঘুষ বাণিজ্য এবং অনিয়ম-দুর্নীতির বিস্তর অভিযোগ উঠেছে। এত সব গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও তিনি বহাল তবিয়তে কর্মস্থলে টিকি থাকা নিয়ে স্থানীয় সচেতন মহলে চরম ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। স...


ঢাকা প্রেসে সংবাদ প্রকাশের ৫ ঘন্টার মধ্যে রাস্তার বালু অপসারণে দ্রুত উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক। ঢাকা প্রেস:   রাজধানীর খিলগাঁও থানার ৭৫ নম্বর ওয়ার্ডে সড়ক উন্নয়নকাজ বন্ধ, চরম দুর্ভোগে শিরোনামে ঢাকা প্রেসে সংবাদ প্রকাশের ৫ ঘন্টার মধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে রাস্তার ওপর ফেলে রাখা বালু অপসারণের কাজ শুরু করেছে। ট্রলারের মাধ্যমে বালু সরিয়ে নেওয়ায় এলাকাবাসীর মধ্যে প্রশংসায় ভাসছে ঢাকা প্রেস ও মানবাধিকার কর্...


১৬ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কবার্তা

রাজধানীসহ দেশের ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।   বুধবার (২৪ জুন) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।   সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, পাবনা, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর,...


নিখোঁজের একদিন পর পাটখেত থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

রংপুর প্রতিনিধি   রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর সানজিদা (৯) নামে এক স্কুলছাত্রীর মরদেহ পাটখেত থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর কোরানীপাড়া এলাকায় ডালিয়া সেচ ক্যানেলের পাশের একটি পাটখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।   নিহত সানজিদা ভীমপুর কোরানীপাড়া গ্রামের সাইদুল ইসলামের মেয়ে। সে স্থানীয় শাইলবাড়ী...


মুরাদনগরে শর্টসার্কিটের আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:   কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের পায়ব (মইয়াকান্দি) গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। বৃহস্পতিবার গভীর রাতে সংঘটিত এ অগ্নিকাণ্ডে গৃহস্থালির মালামাল, গবাদিপশু, খাদ্যসামগ্রী ও নগদ অর্থসহ প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।   স...


সাবেক ভূমিমন্ত্রীর ফেসবুক পেজের এডমিন গ্রেপ্তার

নিউজ ডেস্ক, ঢাকা প্রেস   ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও যাত্রাবাড়ী থানা পুলিশের যৌথ অভিযানে প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে শিশির মুন্না (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের ফেসবুক পেজের এডমিন হিসেবে দায়িত্ব পালন করতেন বলে জানিয়েছে পুলিশ।   মঙ...


আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলেও অন্য শাখা চলতে বাধা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।   মঙ্গলবার সকালে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে হাম চিকিৎসা প্রোটোকল ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।   মন্ত্রী বলেন, শুধু প্যাথলজির নয়, মগবাজার আদ-দ্বীন হাসপাতাল...


দুই কোটি টাকা বোনাস পাচ্ছে ক্রিকেট দল

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জেতায় সরকারের পক্ষ থেকে দুই কোটি টাকা বোনাস পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।   গতকাল শনিবার ক্রিকেট দলকে বোনাস দেওয়ার ঘোষণা দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।   সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে ৮৬ রানে জিতেছে বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সির...