মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১১:০৭:১০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত পটিয়ার জিয়াউল হক

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত পটিয়ার জিয়াউল হক

আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্রগ্রাম:

 

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন পটিয়া থানার ওসি জিয়াউল হক। মঙ্গলবার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
 

সভায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম এর হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন তিনি।
 

জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়েছে।
 

সম্মাননা পাওয়ার পর প্রতিক্রিয়ায় ওসি জিয়াউল হক বলেন, জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হওয়া তার জন্য অত্যন্ত গৌরব ও অনুপ্রেরণার বিষয়। তিনি বলেন, এ অর্জন শুধু ব্যক্তিগত নয়, বরং পটিয়া থানার পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টা, দায়িত্বশীলতা ও নিষ্ঠার ফল।
 

তিনি আরও বলেন, এ সম্মাননা অর্জনের পেছনে দিকনির্দেশনা ও সহযোগিতা দেওয়ার জন্য পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি তিনি কৃতজ্ঞ। একই সঙ্গে পটিয়া থানার সকল কর্মকর্তা ও সদস্যদের আন্তরিকতা, পরিশ্রম এবং টিমওয়ার্কের ভূয়সী প্রশংসা করেন তিনি।
 

ওসি জিয়াউল হক আশা প্রকাশ করেন, এ স্বীকৃতি ভবিষ্যতে আরও সততা, দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে জনগণের সেবায় কাজ করতে তাকে অনুপ্রাণিত করবে।
 

উল্লেখ্য, বিভিন্ন থানায় দায়িত্ব পালন শেষে ২০২৫ সালের ৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে পটিয়া থানা-র অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন জিয়াউল হক।