বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৬:৫১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সারাদেশে অনলাইনে জুয়া ও মাদকের বিরুদ্ধে অভিযান কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সারাদেশে অনলাইনে জুয়া ও মাদকের বিরুদ্ধে অভিযান কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইনে জুয়া ও মাদকের বিরুদ্ধে অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চৌধুরী। আগামী ৩০ এপ্রিলের পর থেকে সারাদেশে এসবের বিরুদ্ধে সমন্বিত অভিযান চালানো হবে বলে সংসদকে জানিয়েছেন তিনি।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে সংসদ অধিবেশনে বক্তব্যকালে এমনটা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধ সিসা লাউঞ্জগুলো যাতে নাম-ঠিকানা পরিবর্তন করে পুনরায় কার্যক্রম শুরু করতে না পারে, সে জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা অব্যাহত রয়েছে।

অবৈধ সিসা লাউঞ্জ বন্ধে ঢাকা উত্তর সিটি করপোরেশনও কঠোর অবস্থানে রয়েছে বলে সংসদকে জানান মন্ত্রী।

এছাড়া জুয়া, অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সও ঘোষণা করেন সালাহউদ্দিন আহমদ।

 

এদিকে, গত ২০ এপ্রিল রাজধানীর বনানী এলাকায় অবস্থিত ‘দ্য এস লাউঞ্জ’ নামের একটি সিসাবারে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সিসাবারে মাদকদ্রব্য ব্যবহার ও অন্যান্য অবৈধ কার্যক্রমের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।