বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৫:২৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শিশু অধিকার নিশ্চিতে ইউনিসেফের সঙ্গে কাজ করবে সংসদ

শিশু অধিকার নিশ্চিতে ইউনিসেফের সঙ্গে কাজ করবে সংসদ

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে ইউনিসেফের সোশ্যাল পলিসি ম্যানেজার হাসিনা বেগমের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।

 

বৃহস্পতিবার সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

 

বৈঠকে ডেপুটি স্পিকার বলেন, দেশে শিশু অধিকার সুরক্ষায় পার্লামেন্টারি ককাস অন চাইল্ড রাইটস ও ইউনিসেফ যৌথভাবে কাজ করবে। শিশুদের স্বার্থ সংরক্ষণ এবং শিশুবান্ধব নীতি প্রণয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সরকারি ও বিরোধীদলীয় সংসদ সদস্যদের সমন্বয়ে একটি ককাস গঠন করা হবে।

 

তিনি আশা প্রকাশ করেন, এ ককাস সংসদে শিশু অধিকারবিষয়ক আলোচনা জোরদার করা এবং এ খাতে বাজেট বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শিশু অধিকার বিষয়ে অত্যন্ত সচেতন ও সংবেদনশীল। শিশুদের সংসদ অধিবেশন গ্যালারিতে বসে কার্যক্রম উপভোগের সুযোগ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি।

 

এছাড়া বিভিন্ন সংগঠনের সহযোগিতায় কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে শিশু অধিকার রক্ষায় বাংলাদেশ উপমহাদেশে নেতৃত্বস্থানীয় অবস্থানে পৌঁছাতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডেপুটি স্পিকার।

 

বৈঠকে ইউনিসেফ প্রতিনিধিদল জানায়, শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও সুরক্ষাসহ ১০টি অগ্রাধিকারভিত্তিক অধিকার বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করতে তারা কাজ করেছে এবং সফল হয়েছে।

 

প্রতিনিধিদল চলমান হাম পরিস্থিতি মোকাবেলায় সরকারের সময়োপযোগী পদক্ষেপেরও প্রশংসা করে।

 

সাক্ষাৎকালে শিশু অধিকার, শিশুবান্ধব নীতি প্রণয়ন, সামাজিক সুরক্ষা, বাজেট বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

 

এ সময় ইউনিসেফ প্রতিনিধিদলের সদস্য এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।