সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩৮:৫৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বেনজীরকে ফেরাতে আরব আমিরাতের সঙ্গে যোগাযোগ চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বেনজীরকে ফেরাতে আরব আমিরাতের সঙ্গে যোগাযোগ চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা প্রেস  প্রতিবেদক



সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাত সরকারের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য বিনিময়ের কার্যক্রম চলছে এবং খুব শিগগিরই বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে বলে সরকার আশা করছে।

 

রোববার দুপুরে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বেনজীর আহমেদকে ফিরিয়ে আনার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
 

তিনি জানান, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত সরকারের মধ্যে এ বিষয়ে নিয়মিত যোগাযোগ হচ্ছে। ইতোমধ্যে প্রয়োজনীয় কাগজপত্র আদান-প্রদান করা হয়েছে। আমিরাত কর্তৃপক্ষ স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে কিছু নির্দিষ্ট তথ্য চেয়েছিল, যা বাংলাদেশ সরবরাহ করেছে। বর্তমানে পুরো প্রক্রিয়া এগিয়ে চলছে।
 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “আমরা আশাবাদী, খুব দ্রুত অভিযুক্ত আসামিকে বাংলাদেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রম সম্পন্ন করা যাবে।”
 

দুবাইয়ে বেনজীর আহমেদের জামিন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি সংযুক্ত আরব আমিরাতের নিজস্ব আইনি প্রক্রিয়ার আওতাধীন। তবে এ বিষয়ে বাংলাদেশ সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমিরাত সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
 

এর আগে বিভিন্ন গণমাধ্যমে বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতে জামিন পেয়েছেন বলে সংবাদ প্রকাশিত হয়। তবে এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র এএইচএম শাহাদাত হোসেন।
 

উল্লেখ্য, গত জুন মাসে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ চলছে।
 

এছাড়া ১৬ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, প্রত্যার্পণ চুক্তি না থাকলেও কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বেনজীর আহমেদকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, ইন্টারপোলে গ্রেপ্তারি পরোয়ানার কপি পাঠানোর পাশাপাশি তাকে দেশে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। একই সঙ্গে তিনি জানান, সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ছয় থেকে সাতটি মামলার তদন্ত চলমান রয়েছে।