সর্বাধিক পঠিত সংবাদ — পাতা ৮১০
‘ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বাসস ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী তারেক...
আমাদের সন্তানেরা জুলাই বিপ্লব করেছে কি ফ্যামিলি কার্ডের জন্য, প্রশ্ন ড. মাসুদের
পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, নখের কালি শুকাতে না শুকাতেই উন্নয়নের নাম করে জুলাই সনদ ভুলিয়ে দেওয়া হয়েছে। নির্বাচনে ৫১% ফ্যামিলি কার্ডের পক্ষে ভোট দিয়েছে, আর ৭০% জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে। এই ৫১%-কে গুরুত্ব দিয়ে ফ্যামিলি কার্ড বিতরণ করে বিগত ১৭ বছরের মত উন্নয়নের কথা বলে পুনরায় মূল জায়গা থেকে জনগণকে সরিয়ে নেওয়ার চেষ্টা...
শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠ ছুটির দিন ও ক্লাসের পর উন্মুক্ত রাখার নির্দেশ
দেশের সকল প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠ সংরক্ষণ, যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং সাধারণ ছেলে-মেয়েদের খেলাধুলার সুযোগ করে দিতে এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে সরকার। এখন থেকে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম শেষে এবং ছুটির দিনগুলোতে মাঠগুলো স্থানীয় ছেলে-মেয়েদের খেলাধুলার জন্য উন্মুক্ত রাখতে হবে। আজ (সোমবার) মাধ্যমিক ও উচ্চ শি...
কুয়াকাটায় হোটেল-মোটেলসহ সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা
কুয়াকাটা (পটুয়াখাখালী) প্রতিনিধি:- পটুয়াখালীর কুয়াকাটায় আবাসিক হোটেল-মোটেল, রিসোর্ট ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। শনিবার সকালে কুয়াকাটা প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এই ঘোষণা দেন কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। তারা জানান, পটুয়াখালী জেলার ভ্যাট কর্মকর্তাকে প্রত্যাহার না করা হলে আগাম...
৯ মাস ধরে আলবেনিয়ার কারাগারে সাবেক পুলিশ কর্মকর্তা সোহেল রানা
রাজধানীর বনানী থানার সাবেক পরিদর্শক এবং আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের পৃষ্ঠপোষক শেখ সোহেল রানা গত ৯ মাস ধরে আলবেনিয়ার কারাগারে রয়েছেন। দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশটিতে তিনি রাজনৈতিক আশ্রয় পাওয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে। বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আলবেনিয়ার পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)-এর মাধ্যমে বিষয়টি নি...
সৌর বিদ্যুৎ প্রসারে বাধা বিতরণ কোম্পানিগুলো: উপদেষ্টা ফাওজুল কবিরের মন্তব্য
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, দেশে সৌর বিদ্যুৎ সম্প্রসারণে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে বিতরণ কোম্পানিগুলোর অসহযোগিতা। বিভিন্ন সময় উদ্যোগ নেওয়া হলেও তাদের অনাগ্রহের কারণে সৌর বিদ্যুৎ খাত প্রত্যাশিত অগ্রগতি পায়নি। মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত জাতীয় রুফটপ সোলার কর্মসূচির আওতায় সমঝোতা স্মারক স্বাক...
সহশিল্পী বদলে নতুন মিশনে ইধিকা পাল
বিনোদন ডেস্ক ঢালিউডের মেগাস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে আলোচনায় আসার পর কলকাতার জনপ্রিয় অভিনেতা দেবের বিপরীতেও অভিনয় করেছেন ইধিকা পাল। দেব-ইধিকা জুটির প্রথম সিনেমা ‘খাদান’ বক্স অফিসে সাফল্য পাওয়ার পর তাদের নিয়ে দর্শক ও নির্মাতাদের আগ্রহ আরও বেড়ে যায়। এরপর দেবের বিপরীতে ‘রঘু ডাকাত’ ও ‘প্রজাপতি-২’ সিনেমায় ইধিকাকে নেওয়া হয়। পাশাপাশি দেব-শুভশ...
বিলুপ্ত হচ্ছে র্যাব, পুলিশের অধীনে গঠিত হবে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন
ডেস্ক নিউজ, ঢাকা প্রেস বিদ্যমান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্ব...
বিশ্বকাপ শেষে সম্প্রীতির বার্তা, নতুন চ্যাম্পিয়ন স্পেনকে অভিনন্দন
ক্রীড়া প্রতিবেদক: ২০২৬ ফুটবল বিশ্বকাপের শিরোপা জয়ের মধ্য দিয়ে নতুন বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে নিজেদের নাম লেখাল স্পেন। শিরোপা জয়ের পর দলটির খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সমর্থকদের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে বিভিন্ন মহল থেকে। একই সঙ্গে রানারআপ আর্জেন্টিনা দল এবং তাদের সমর্থকদের প্রতিও জানানো হয়েছে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। পুরো টুর্নামেন্...
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই ভাই নিহত
লক্ষ্মীপুর প্রতিনিধি লক্ষ্মীপুরের সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের গলিপুর গ্রামের একই পরিবারের দুই ভাই সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাতে দেশটির দাম্মাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গলিপুর গ্রামের খলিফা বাড়ির বাসিন্দা আব্দুল মালেকের দুই ছেলে সজীব ও সুজন। দুর্ঘটনার রাতেই তাঁদের সহকর্মীরা ফোনে পরিবারের সদস...
মালয়েশিয়া-চীন সফরের সাফল্য দেশের মানুষের অর্জন
মালয়েশিয়া ও চীন সফরকে ঘিরে যে কোনো সাফল্য বা অর্জন হয়েছে, তা ব্যক্তিগত নয়; বরং বাংলাদেশের এবং দেশের মানুষের অর্জন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৬তম কার্যদিবসে তার মালয়েশিয়া ও চীন সফরের সাফল্যের জন্য সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হওয়ার পর বক্তব্যে তিনি এ...
দুদক কমিশনার নিয়োগে ৫ সদস্যের বাছাই কমিটি গঠন
ঢাকা প্রেস, প্রতিবেদক দুর্নীতি দমন কমিশনের (দুদক) তিনটি শূন্য কমিশনার পদে নিয়োগের লক্ষ্যে পাঁচ সদস্যের একটি বাছাই কমিটি গঠন করেছে সরকার। সোমবার এ-সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করা হয়েছে। দুদক আইন অনুযায়ী, কমিশনার পদে নিয়োগের জন্য যোগ্য ব্যক্তিদের নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে এই কমিটি। দুদক আইন, ২০০৪-এর ধারা ৭ অনুসারে কমিশনার নিয়োগের সুপারিশ...
নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, উপ-পরিচালক প্রত্যাহারের নির্দেশ
নোয়াখালী প্রতিনিধি নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। পরিদর্শনকালে হাসপাতালের অব্যবস্থাপনা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং চিকিৎসকদের নির্ধারিত সময়ে অনুপস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. ফরিদ উদ্দিন চ...
আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি
আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনোই একসাথে যায় না উল্লেখ করে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে প্রতিজ্ঞাবদ্ধ।’ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল...
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের বিনিয়োগ প্রতিষ্ঠানের প্রতিনিধিদলের সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং-এর একটি প্রতিনিধিদল। বুধবার (৩ জুন) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মিতসুই বৈশ্বিক পর্যায়ে লজিস্টিকস, অবকাঠামো, ধাতু, জ্বালানি এবং খাদ্য বাণিজ্যসহ বিভিন্ন খাতে কার্যক্রম পরি...
বেঁচে থাকলে বিজেপিকে সরাবই
পশ্চিমবঙ্গে বিজেপি-তৃণমূল রাজনৈতিক সংঘাতের আবহে এবার সরাসরি দিল্লিকে নিশানা করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার ওয়াই চ্যানেলে আয়োজিত এক ধর্না কর্মসূচি থেকে বিজেপির বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন তিনি। হুশিয়ারি দিয়ে বলেন, জীবিত থাকা পর্যন্ত বিজেপিকে হটানোর লড়াই থেকে আমাকে কেউ রুখতে পারবে না। মঙ্গলবার বিকেলে ওই ধর্নামঞ্চে বক্তব্...
স্ত্রীসহ আসামি সোহেলকে আনা হলো আদালতে
রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আজ সোমবার অভিযোগ গঠনের শুনানি হতে যাচ্ছে। এই শুনানিতে অংশ নিতে সকাল সাড়ে ৭টার দিকে প্রিজনভ্যানে করে তাদের আদালতে হাজির করা হয়। বর্তমানে তাদের ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়েছে। আজকের শুনানির মাধ্যমে...
উপাত্ত ছাড়া যেকোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক যুগে ডেটা বা উপাত্ত ছাড়া যেকোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত বা ধারণা মাত্র। তিনি বলেন, সঠিক উপাত্ত ছাড়া যেকোনো জনসংযোগ বা প্রচার কৌশল ভিত্তিহীন হয়ে পড়ে। তাই জনসংযোগ কর্মকর্তাদের যেকোনো বার্তা তৈরিতে সুনির্দিষ্ট ও বস্তুনিষ্ঠ উপাত্তের ওপর নির্ভর করার আহ্বান জানান তিনি। রবিবার সকালে তথ্য অধিদ...






























