বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৪:৪৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মানবতাবিরোধী অপরাধ :মামলার পুনঃতদন্ত চাওয়া ইনুর আবেদন খারিজ

মানবতাবিরোধী অপরাধ :মামলার পুনঃতদন্ত চাওয়া ইনুর আবেদন খারিজ

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার পুনঃতদন্ত চেয়ে করা জাসদ সভাপতি হাসানুল হক ইনুর আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

 

তার আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (২ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

আদালতে ইনুর আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। তিনি মানবতাবিরোধী অপরাধের এ মামলার পুনঃতদন্ত চেয়েছেন। শুনানি নিয়ে আবেদনটি খারিজ করে দেন আদালত।

ইনুর আরেক আইনজীবী সিফাত মাহমুদ শুভ বলেন, ‘‘আমরা বুধবার (১ এপ্রিল) হাসানুল হক ইনুর মামলার পুনঃতদন্ত চেয়ে একটি আবেদন দাখিল করি। আজ যুক্তিতর্কের জন্য দিন ধার্য ছিল। যুক্তিতর্ক শেষে তার আবেদন খারিজ করে দেন আদালত।’’

পুনঃতদন্ত চাওয়ার কারণ উল্লেখ করে তিনি বলেন, ‘‘সাম্প্রতিক সময়ে ট্রাইব্যুনালের প্রসিকিউশন, তদন্ত সংস্থার বিষয়ে যেসব ঘটনা বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, এতে আমরা ব্যথিত। একইসঙ্গে বিচারের পুরো প্রক্রিয়াই প্রশ্নবিদ্ধ। এ কারণে আমরা এ মামলার পুনঃতদন্ত চেয়েছি।’’

এর আগে গত ১০ মার্চ সাফাই সাক্ষ্য হিসেবে প্রায় ৬৪ পৃষ্ঠার একটি লিখিত ব্যাখ্যা জমা দেন হাসানুল হক ইনু। নিজের আইনজীবীর মাধ্যমে এ বক্তব্য দাখিল করেন তিনি। তবে মৌখিক সাক্ষ্যের সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছিলেন এই আইনজীবী।