বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৪:৪৮:০৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ প্রয়োজন: পানিসম্পদ মন্ত্রী

উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ প্রয়োজন: পানিসম্পদ মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি:


উপকূলীয় জনগোষ্ঠীকে প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষিত রাখতে সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি।

তিনি বলেন, উপকূল রক্ষায় সবুজ বেষ্টনী সৃষ্টি, টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং পর্যাপ্ত সাইক্লোন সেন্টার স্থাপন জরুরি। উপকূল অঞ্চলের মানুষকে প্রতিনিয়ত প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হয়, তাই ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, সাইক্লোন ও বন্যার মতো দুর্যোগ মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে উপকূলীয় উন্নয়ন ফাউন্ডেশন আয়োজিত ‘ভয়াল ২৯ এপ্রিল ৯১ স্মরণে—উপকূল বাঁচলে বাংলাদেশ বাঁচবে’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেমিনারে বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়ন অপরিহার্য। একই সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনায় স্থানীয় জনগণের অংশগ্রহণ বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক আকবর খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপকূলীয় উন্নয়ন ফাউন্ডেশনের সহ-সভাপতি অধ্যক্ষ ড. মো. সানা উল্লাহ, কোস্টাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের চেয়ারম্যান মুহাম্মদ আতা উল্লাহ খান, মহেশখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন এবং সাবেক জেলা যুগ্ম-জজ ড. সাজ্জাদ হোসাইন।

এছাড়া স্মরণসভায় আরও বক্তব্য দেন কুতুবদিয়া দরবার শরীফের শাহ আকতার আলম কুতুবী, সাংবাদিক মাহবুবুল মাওলা রিপন, শাহাবুদ্দিন চৌধুরী, সাবেক কাউন্সিলর সালামত উল্লাহ বাবুল ও খোরশেদ আলমসহ অন্যান্যরা।

অনুষ্ঠান শেষে ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।