মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০২:২৮:৪১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মালয়েশিয়া-চীন সফরের সাফল্য দেশের মানুষের অর্জন

মালয়েশিয়া-চীন সফরের সাফল্য দেশের মানুষের অর্জন

মালয়েশিয়া ও চীন সফরকে ঘিরে যে কোনো সাফল্য বা অর্জন হয়েছে, তা ব্যক্তিগত নয়; বরং বাংলাদেশের এবং দেশের মানুষের অর্জন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

শনিবার (২৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৬তম কার্যদিবসে তার মালয়েশিয়া ও চীন সফরের সাফল্যের জন্য সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হওয়ার পর বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

সকাল ১১টায় শুরু হওয়া অধিবেশনে স্পিকার হাফিজ আহমদ বীর বিক্রম সভাপতিত্ব করেন।

 

প্রধানমন্ত্রী বলেন, সংসদের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানানো হয়েছে, এজন্য তিনি কৃতজ্ঞ। একই সঙ্গে ধন্যবাদ প্রস্তাব সমর্থন করায় সংসদের সব সদস্যের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

তিনি বলেন, দেশের জনগণ সরকারের ওপর তাদের স্বার্থ রক্ষার দায়িত্ব অর্পণ করেছে। সেই দায়িত্ব পালনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দলের “বাংলাদেশ প্রথম” স্লোগানের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তিনি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরার চেষ্টা করেছেন।

 

তারেক রহমান আরও বলেন, এ সফরের কোনো অর্জনই ব্যক্তিগত নয়। বাংলাদেশের জন্য যা অর্জিত হয়েছে, তা দেশের অর্জন; আর জনগণের জন্য যা এসেছে, তা দেশের মানুষেরই প্রাপ্তি।

 

বক্তব্যের শেষাংশে প্রধানমন্ত্রী বলেন, সরকার ও বিরোধী দলের সদস্যরা দেশের স্বার্থে কাজ করার জন্য তাকে উৎসাহ দিয়েছেন। এজন্য তিনি বিরোধীদলীয় নেতাসহ জাতীয় সংসদের সব সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।