মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:২১:৫০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি

আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি

আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনোই একসাথে যায় না উল্লেখ করে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে প্রতিজ্ঞাবদ্ধ।’

 

মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

 

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি বিপ্লবী দল নয়, এটা লিভারেল ডেমোক্রেট পার্টি। যা সবাইকে ধারণ করে।’

 

এ সময় বন্ধ হয়ে যাওয়া সব সংবাদপত্র পুনরায় চালুর চেষ্টা করার কথা জানান তিনি।

 

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে। অন্যদিকে মালিকপক্ষের লোকেরা অনেক সাংবাদিকদের চাকরিচ্যুত করছেন।’

 

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘বিএনপি সরকার যতবার সরকারে এসেছে, সে সময়ে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত ছিলো বেশি।’

 

তিনি সতর্ক করে বলেন, ‘একটি গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি ও সরকারের বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার চলাচ্ছে। সবাই মিলে এসব অপপ্রচার রুখে দিতে হবে।’

 

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

 

এ সময় ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেস ক্লাব এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

 

আলোচনায় সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার দ্রুত নিশ্চিত করাসহ সাংবাদিকদের নতুন বেতন কাঠামোর নানা বিষয় তুলে ধরেন আলোচকেরা।