বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৬:৫৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

সমন্বয়কদের মাইক্রোবাস ছিনতাই: আরও ৩ জন গ্রেপ্তার

সমন্বয়কদের মাইক্রোবাস ছিনতাই: আরও ৩ জন গ্রেপ্তার

ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি ( নারায়ণগঞ্জ):-


 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মাইক্রোবাস ছিনতাইয়ের ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্তদের কাছ থেকে ১৪৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) উপজেলার কাঁচপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
 

গ্রেপ্তারকৃতরা হলেন রাকিম মিয়া, আনোয়ার হোসেন ওরফে রাজিব, এবং মিন্টু মিয়া।
 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী জানান, ৮ ডিসেম্বর রাতে মোগরাপাড়া এলাকায় সমন্বয়কদের মাইক্রোবাস আটকে মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটে। এরপর সোমবার (৯ ডিসেম্বর) অভিযানে দুইজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয় এবং চোরাই মোবাইলগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইলের মধ্যে সমন্বয়কদের ফোনও রয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।