বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৫:২৪:০৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সোনাহাট স্থলবন্দর এলাকায় ট্রাক ও অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন।
 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২


জানাগেছে, বুধবার দুপুরে সোহাটের মাহিগঞ্জ গ্রামের মোহাম্মদ আলী ও তার মেয়ে মুন্নি বেগমকে সাথে নিয়ে অসুস্থ স্ত্রী মমেনা বেগমকে চিকিৎসার জন্য অটো রিকশা যোগে ভূরুঙ্গামারী হাসপাতালে আসার সময় ঘুন্টি ঘর নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে ঘটনা স্থলেই মোহাম্মদ আলীর মেয়ে মুন্নি বেগমের (২২) মৃত্যু ঘটে। এসময় আহত মমেনা বেগম(৪৫), তার স্বামী মোহাম্মদ আলী (৬৫), অটোচালক রাজু মিয়া(১৮) ও যাত্রী মোহর আলী (৫০) কে স্থানীয় এলাকাবাসী উদ্ধার করে ভূরুঙ্গামারী হাসপাতালে নিয়ে আসে।
 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২ — ছবি ২


হাসপাতাল থেকে গুরুতর আহত অবস্থায় মমেনা বেগমকে রংপুরে নেয়ার সময় রাস্তায় তার মৃত্যু ঘটে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ঢাকা মেট্রো-ট-২০-৬৯৬৯ নং ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পলাতক রয়েছে। রাস্তায় ইট দিয়ে ঘিরে ধান শুকানোর কারণে এধরণের দূর্ঘটনা ঘটছে বলে এলাকাবাসী জানিয়েছে। 
 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২ — ছবি ৩


ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানিয়েছেন, দূর্ঘটনা এলাকায় পুলিশের একটি টিমকে পাঠানো হয়েছে। ট্রাকটি থানায় আনার চেষ্টা চলছে।