বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ১০:২৯:৩৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

তারেক রহমান: সামনের নির্বাচন হবে কঠিন, নেতাকর্মীদের দায়িত্বশীল হতে হবে

তারেক রহমান: সামনের নির্বাচন হবে কঠিন, নেতাকর্মীদের দায়িত্বশীল হতে হবে

ঢাকা প্রেস নিউজ

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচন সহজ হবে না। প্রতিপক্ষ হয়তো দুর্বল হতে পারে, কিন্তু এর মানে এই নয় যে, নির্বাচন সহজ হয়ে যাবে। বরং এটি অত্যন্ত কঠিন হতে যাচ্ছে। এজন্য দলীয় নেতাকর্মীদের এমন আচরণ করতে হবে, যাতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসে।
 

সোমবার (২ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহ নগরীর টাউন হলে অনুষ্ঠিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা ও জন সম্প্রীতি’ শীর্ষক বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
 

তারেক রহমান বলেন, “এবারের নির্বাচন বাংলাদেশের ইতিহাসে যেকোনো নির্বাচনের চেয়ে ভিন্ন ও কঠিন। এমন নির্বাচন এর আগে কখনো হয়নি।”
 

তিনি আরও বলেন, বর্তমান প্রেক্ষাপট বদলেছে, মানুষ এখন অনেক বেশি সচেতন। বিএনপির প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়ন করতে হলে জনগণের সমর্থন নিশ্চিত করা অপরিহার্য। এ জন্য দলের প্রতিটি নেতাকর্মীকে আরও দায়িত্বশীল হতে হবে।
 

নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, “ভুল কিছু করলে মনে করবেন না যে কেউ জানবে না। মানুষ সব জানে। গত কয়েক মাসে যদি আমরা কোনো ভুল করে থাকি, তা সংশোধন করা এখনই প্রয়োজন। একজন নেতা হিসেবে আপনার দায়িত্ব হলো ভুল পথে চলা কর্মীদের সঠিক পথে ফিরিয়ে আনা।”
 

তারেক রহমান আরও বলেন, ৩১ দফা সংস্কারের পরিকল্পনা প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে। এই পরিকল্পনা জনগণের মধ্যে বিশ্বাস ও আস্থা তৈরি করতে পারে।
 

তিনি নেতাকর্মীদের জনগণের সঙ্গে সম্প্রীতি বজায় রেখে তাদের পাশে থাকার আহ্বান জানান এবং নির্বাচনকে সফল করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন।