বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ১০:২৯:৪১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

আগরতলায় বাংলাদেশি সহকারী হাইকমিশনে হামলা: ভারতের দুঃখ প্রকাশ

আগরতলায় বাংলাদেশি সহকারী হাইকমিশনে হামলা: ভারতের দুঃখ প্রকাশ

ঢাকা প্রেস নিউজ

 

বাংলাদেশের সাম্প্রতিক কিছু ইস্যু নিয়ে ভারতে চলমান বিক্ষোভের মধ্যে ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশি সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটেছে। উগ্রপন্থী ভারতীয় বিক্ষোভকারীরা এ সময় হাইকমিশনে উড়ন্ত বাংলাদেশের লাল-সবুজ জাতীয় পতাকা নামিয়ে তা ছিঁড়ে ফেলে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
 

সোমবার (২ ডিসেম্বর) এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, "আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। কোনো অবস্থাতেই কূটনৈতিক বা কনস্যুলার সম্পত্তি আক্রমণের শিকার হওয়া উচিত নয়।"
 

বিবৃতিতে আরও জানানো হয়, নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনসহ ভারতের বিভিন্ন অঞ্চলে অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনগুলোর নিরাপত্তা জোরদার করতে সরকার ইতোমধ্যেই ব্যবস্থা নিচ্ছে।
 

এ হামলার আগে, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন এবং চিন্ময় কৃষ্ণ দাস নামে একজনকে গ্রেপ্তারের প্রতিবাদে ভারতের উগ্রপন্থী সংগঠন ‘হিন্দু সংগ্রাম স্মৃতি সংস্থা’ বিক্ষোভ কর্মসূচি আয়োজন করে। আগরতলার সার্কিট হাউসে অবস্থিত গান্ধী মূর্তির সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পরে ছয়জনের একটি প্রতিনিধিদল বাংলাদেশি সহকারী হাইকমিশনে গিয়ে স্মারকলিপি প্রদান করে।
 

তবে বিক্ষোভের একপর্যায়ে সংগঠনের ক্ষুব্ধ সদস্যরা সহকারী হাইকমিশনের ভেতরে প্রবেশ করে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে তা ছিঁড়ে ফেলে। এরপর ভবনের সামনে থাকা সাইনবোর্ড ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেয়।
 

এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের পরিবেশ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ভারতের দুঃখ প্রকাশের পাশাপাশি এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা করছে বাংলাদেশ।