মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৭:৫৩:০৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আওয়ামী লীগ, জুলাই চেতনা নিয়ে আরেক দল ব্যবসা করছে: ধর্মমন্ত্রী •       • জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •

১ কেজি স্বর্ণ জব্দ চট্টগ্রাম বিমানবন্দরে

১ কেজি স্বর্ণ জব্দ চট্টগ্রাম বিমানবন্দরে

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আসা এক যাত্রীর কাছ থেকে বিশেষ কৌশলে আনা সোনার বার, স্বর্ণালঙ্কার এবং সোনার দণ্ড আটক করা হয়েছে, যার মোট ওজন এক কেজি। এর বাজারমূল্য ৮২ লাখ টাকার বেশি। এর বাইরে তার ল্যাপটপ, মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আটক যাত্রীর নাম আবদুল করিম সজন, তিনি ফেনীর পরশুরামের বাসিন্দা। তিনি নিয়মিত চট্টগ্রাম-দুবাই রুটে যাতায়াত করেন।

সূত্র জানায়, সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ফ্লাই দুবাইয়ের ফ্লাইটে করে ওই যাত্রী রবিবার (৪ জুন) সকালে চট্টগ্রাম বিমানবন্দরে নামেন। ইমিগ্রেশন পার হয়ে কাস্টমস তল্লাশির আগেই কাস্টমস গোয়েন্দা এবং জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) দলের হাতে ধরা পড়েন। 


এ বিষয়ে চট্টগ্রাম বিমানবন্দরে কর্মরত এনএসআই দলের এক কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, ওই যাত্রী দরজার কবজার সঙ্গে লুকানো কতগুলো পেনসিলের মতো দণ্ড নিয়ে আসেন।

সন্দেহ হলে আমরা সেগুলো চ্যালেঞ্জ করি। পরে জিজ্ঞাসাবাদে নিশ্চিত হই। সোনার বারকে গলিয়ে পেনসিলের মতো দণ্ড বানিয়ে আনা হয়েছে। সাধারণ চোখে সেগুলো বোঝার কোনো উপায় নেই।

তিনি বলেন, তার কাছ থেকে তল্লাশি চালিয়ে একটি সোনার বার, ১২টি স্বর্ণদণ্ড, যার ওজন ৭৪৬ গ্রাম, ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার, একটি আইফোন, একটি গুগল পিক্সেল, একটি রেডমি স্মার্ট ফোন এবং দুটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। আটক সোনার মোট ওজন ৯৬৩ গ্রাম, যার মূল্য ৮২ লাখ ৩২ হাজার টাকা। এবং মোবাইল ল্যাপটপের দামসহ মোট ৮৫ লাখ টাকার বেশি। আটক যাত্রীকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।