সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩১:৪৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পের কাজের কারণে নারায়ণগঞ্জের পাঁচ এলাকায় আজ (২৮ জুন) সকাল থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এতে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হতে পারে।

 

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানিয়েছে, সাউথ এশিয়া সাবরিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক) প্রকল্পের আওতায় রূপগঞ্জের গোলাকান্দাইল মোড়ে বিদ্যমান সঞ্চালন ও বিতরণ গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজ করা হবে। এ কারণে ভূলতা, গাউছিয়া, মুড়াপাড়া, আড়াইহাজার ও কাঞ্চন এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে।

 

প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রবিবার সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত এসব এলাকার সব শ্রেণির গ্রাহক গ্যাস সুবিধা থেকে বঞ্চিত থাকবেন।

 

এ সময় সংশ্লিষ্ট পাঁচ এলাকার পাশাপাশি আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের চাপ কমে যেতে পারে অথবা সরবরাহে বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করেছে তিতাস গ্যাস। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।