বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৮:১৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

তারেক রহমান পিরোজপুরে রাষ্ট্রদ্রোহিতার মামলায় খালাস পেলেন

তারেক রহমান পিরোজপুরে রাষ্ট্রদ্রোহিতার মামলায় খালাস পেলেন

ঢাকা প্রেস,পিরোজপুর প্রতিনিধি:-

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পিরোজপুরে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে করা একটি মামলায় খালাস পেয়েছেন।
 

বুধবার (১১ ডিসেম্বর), পিরোজপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হেলাল উদ্দিন এ রায় প্রদান করেন।
 

মামলার তথ্য অনুযায়ী, ২০১৪ সালের ২৪ ডিসেম্বর পিরোজপুর জেলা আইনজীবী সমিতির তৎকালীন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. দেলোয়ার হোসেন দণ্ডবিধির ১২৩(ক) ধারায় তারেক রহমানের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে, তিনি দেশের সার্বভৌমত্ব বিনষ্টের উদ্দেশ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ, নিন্দামূলক এবং উসকানিমূলক বক্তব্য দিয়েছেন।
 

বুধবার আদালতে মামলার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল, তবে বিচারক তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগের কোনো সুনির্দিষ্ট প্রমাণ না পাওয়ায় তাকে খালাস দেন এবং মামলাটি খারিজ করেন।
 

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী মামনুন আহসান।
 

বিএনপির জেলা আহ্বায়ক আলমগীর হোসেন বলেন, "আওয়ামী লীগ দেশনেতা তারেক রহমানকে মিথ্যা মামলায় জড়িয়ে ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু ছাত্র-জনতার বিপ্লবের পর দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ায় আজ তারেক রহমান মিথ্যা মামলায় সম্পূর্ণ খালাস পেয়েছেন এবং মামলাটি খারিজ হয়েছে।"