বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৩:২৬:২০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

বাংলাদেশ ধর্মীয় সহনশীলতার দৃষ্টিকোণে বিশ্বে এক অনন্য উদাহরণ: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ ধর্মীয় সহনশীলতার দৃষ্টিকোণে বিশ্বে এক অনন্য উদাহরণ: পররাষ্ট্র উপদেষ্টা

ঢাকা প্রেস নিউজ
 

ধর্মীয় সহনশীলতার মূল্যায়নে বাংলাদেশ বিশ্বে একটি অনন্য উদাহরণ হিসেবে পরিচিত, মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
 

মঙ্গলবার (২৬ নভেম্বর) পর্তুগালে জাতিসংঘের দশম অ্যালায়েন্স অব সিভিলাইজেশনস (ইউএনএওসি) গ্লোবাল ফোরামে অংশগ্রহণকারী সকল দেশের পররাষ্ট্র মন্ত্রীর বৈঠকে তিনি এ কথা বলেন।
 

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য ও ধর্মীয় সহনশীলতা এবং সবার শান্তিপূর্ণ অবস্থান বিশ্বের জন্য একটি প্রশংসনীয় উদাহরণ। এ অভিজ্ঞতা থেকে প্রেরণা নিয়ে বাংলাদেশ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
 

তিনি আরও বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে থেকেও মানবিকতা ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে, যার মধ্যে ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় প্রদান করা একটি অন্যতম উদাহরণ।
 

মো. তৌহিদ হোসেন নোবেল পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের 'থ্রি জিরো' পরিকল্পনার মাধ্যমে জলবায়ু পরিবর্তন এবং দারিদ্র্য দূরীকরণের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করেন। তিনি বাংলাদেশের শক্তিশালী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা, ন্যায়বিচারের সুপ্রতিষ্ঠা এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করার বিষয়ে সরকারের দৃঢ় অবস্থান তুলে ধরেন।
 

এছাড়া, পররাষ্ট্র উপদেষ্টা বিশ্বব্যাপী যুদ্ধবিগ্রহ, ধর্মবিরোধী মনোভাব এবং গাজার গণহত্যা বন্ধে ইউএনএওসি গ্লোবাল ফোরামের মতো সম্মিলিত আয়োজন ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশা প্রকাশ করেন।