বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০২:২৮:৩৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

কিশোরগঞ্জের অষ্টগ্রামে গরুচোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

কিশোরগঞ্জের অষ্টগ্রামে গরুচোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

ঢাকা প্রেস,অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি:-


কিশোরগঞ্জের অষ্টগ্রামে গরু চুরির সন্দেহে দুই ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহতরা হলেন মো. শাহজাহান ও মো. নাসির। শনিবার (১৪ ডিসেম্বর) ভোরে উপজেলার দেওঘর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

 

মো. শাহজাহানের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় এলাকায়, আর মো. নাসিরের বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাগজি গ্রামে।
 

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানিয়েছেন, ভোর সাড়ে ৬টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি মরদেহ ও একটি মহিষ উদ্ধার করে। রাতের আঁধারে মহিষ চুরি করে পালানোর চেষ্টা করার সময় স্থানীয়রা তাদের ধরে গণপিটুনি দেয়, এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
 

ওসি আরও জানান, নিহত শাহজাহান একজন চিহ্নিত গরুচোর এবং তার বিরুদ্ধে গরু চুরির একাধিক মামলা রয়েছে। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং উদ্ধারকৃত মহিষটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।