বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০২:২৪:১৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

হাইকোর্টে ডিম নিক্ষেপ কাণ্ড: জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ

হাইকোর্টে ডিম নিক্ষেপ কাণ্ড: জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ

ঢাকা প্রেস নিউজ
 

হাইকোর্টের একটি এজলাসে বিচারপতি মো. আশরাফুল কামালকে লক্ষ্য করে আইনজীবীরা ডিম ছুড়ে মারার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতিকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
 

এর আগে, বুধবার ষোড়শ সংশোধনী মামলার রায়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে বিরূপ মন্তব্যের জেরে আদালত কক্ষে বিচারপতি মো. আশরাফুল কামালের দিকে ডিম ছোড়েন একদল আইনজীবী।
 

এ ঘটনা ঘটে বিজয় ৭১ ভবনের ৩২ নম্বর আদালতে। তবে ছোড়া ডিম বিচারপতির গায়ে না লাগলেও আদালতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়। এ সময় বিচারপতি আশরাফুল কামাল ও বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি কাজী ওয়ালিউল ইসলাম এজলাস ত্যাগ করেন। এর ফলে ওই দিন ওই বেঞ্চে বিচারকাজ স্থগিত থাকে।