বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৬:০০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

রাজবাড়ীতে বাসচাপায় পথচারীর মৃত্যু

রাজবাড়ীতে বাসচাপায় পথচারীর মৃত্যু

ঢাকা প্রেস,রাজবাড়ী প্রতিনিধি:-

 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির (প্রায় ৩৫ বছর বয়সী) মৃত্যু হয়েছে, যিনি বাসচাপার শিকার হন।
 

রোববার (১৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে দৌলতদিয়া মডেল হাইস্কুলের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আহ্লাদিপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল রানা।
 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহত ব্যক্তি মহাসড়ক পার হচ্ছিলেন, তখন রাজবাড়ী থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 

স্থানীয়দের ধারণা, ওই ব্যক্তি উত্তরবঙ্গ থেকে শ্রমিকের কাজ করতে দৌলতদিয়ায় এসেছিলেন।
 

এসআই জুয়েল রানা জানান, "ঘাতক বাসটি আটক করা হয়েছে, তবে বাসের চালক ও তার সহযোগী পালিয়ে গেছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।"