বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০২:২৩:১৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা: ঢাকার তীব্র নিন্দা

কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা: ঢাকার তীব্র নিন্দা

ঢাকা প্রেস নিউজ
 

পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে সহিংস বিক্ষোভের ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষোভকারীরা বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহের পাশাপাশি বাংলাদেশের জাতীয় পতাকায়ও অগ্নিসংযোগ করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে।
 

শুক্রবার (২৯ নভেম্বর) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।
 

বিবৃতিতে বলা হয়, “বাংলাদেশ সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে যে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে বঙ্গীয় হিন্দু জাগরণ নামে একটি সংগঠন কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে সহিংস বিক্ষোভ আয়োজন করে। বিক্ষোভকারীরা পুলিশ ব্যারিকেড ভেঙে হাইকমিশনের সীমানায় প্রবেশের চেষ্টা করে। তারা বাংলাদেশের জাতীয় পতাকায় অগ্নিসংযোগ করে এবং প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করে। যদিও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে মনে হচ্ছে, তবে ডেপুটি হাইকমিশনের সদস্যদের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি রয়ে গেছে।”
 

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “জাতীয় পতাকা অবমাননা এবং প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানোর এ ধরনের জঘন্য কর্মকাণ্ডের বাংলাদেশ সরকার তীব্র নিন্দা জানায়। একইসঙ্গে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে ভারত সরকারকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।”
 

বাংলাদেশ সরকার যেকোনো ধরনের সহিংস কার্যক্রমের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণের কথা পুনর্ব্যক্ত করে। বিবৃতিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে, কলকাতায় ডেপুটি হাইকমিশনসহ ভারতে অবস্থিত বাংলাদেশের সব কূটনৈতিক মিশন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে।