বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০২:২৭:৩০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

বগুড়ার শিবগঞ্জে পুলিশের কাছ থেকে হাতকড়া পরা আসামি ছিনতাই

বগুড়ার শিবগঞ্জে পুলিশের কাছ থেকে হাতকড়া পরা আসামি ছিনতাই

ঢাকা প্রেস,শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:-


বগুড়ার শিবগঞ্জে পুলিশের কাছ থেকে হাতকড়া পরা আসামি ফারুক হোসেনকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মোকামতলা ইউনিয়নের জাবারীপুর বাজারে এই ঘটনাটি ঘটে।

 

ফারুক হোসেন (৩৮) মোকামতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলা ও মামলার আসামি। তিনি জাবারীপুর গ্রামের বাসিন্দা।
 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জাবারীপুর বাজারে ফারুককে গ্রেপ্তার করতে গেলে ঘটনাটি ঘটে। ফারুককে হাতকড়া পরানোর সময় স্থানীয় কয়েকশ লোক তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়। পরে পাশের একটি বাঁশঝাড় থেকে হাতকড়াটি উদ্ধার করা হয়। ফারুককে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।