বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৯:৪৭:৫১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে হানাদারমুক্ত দিবস পালন

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে হানাদারমুক্ত দিবস পালন

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (ঠাকুরগাঁও):-

 

আজ ৩ ডিসেম্বর, ঠাকুরগাঁও পাকিস্তানি হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের ২ ডিসেম্বর রাতে মুক্তিযোদ্ধাদের সাহসী লড়াইয়ের মুখে পাকিস্তানি হানাদার বাহিনী শহর ছেড়ে দিনাজপুরের বীরগঞ্জের দিকে পিছু হটতে থাকে। পরবর্তী ৩ ডিসেম্বর ভোরে শহর শত্রুমুক্ত হয়ে চৌরাস্তায় বিজয় পতাকা উত্তোলিত হয়। এ বিজয় অর্জন করতে জেলায় ১০ হাজারেরও বেশি মানুষের জীবন উৎসর্গ করতে হয়েছিল। পাশবিক নির্যাতনের শিকার হয়েছিল প্রায় দুই হাজার মা-বোন।
 

এ দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করেছে জেলা প্রশাসন, উদীচী শিল্পীগোষ্ঠী এবং পীরগঞ্জ প্রেসক্লাব। রাত ১২টা ১ মিনিটে অপরাজেয় ৭১ স্মৃতিসৌধে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বালন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
 

মঙ্গলবার সকালে ঠাকুরগাঁওয়ের পাবলিক লাইব্রেরি মাঠে শহীদ বুদ্ধিজীবীদের নাম ফলকে শ্রদ্ধা জানানো হয় এবং পীরগঞ্জ কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা ও আলোচনাসভার আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ করেন।