বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৯:৪৬:৫১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

ছাত্রনেতা ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের ডাক দিয়েছেন ড. ইউনূস

ছাত্রনেতা ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের ডাক দিয়েছেন ড. ইউনূস

ঢাকা প্রেস নিউজ
 

জাতীয় ঐক্য গঠনের উদ্দেশ্যে ছাত্রনেতা, রাজনৈতিক দল এবং ধর্মীয় সংগঠনের সঙ্গে সংলাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম।
 

তিনি বলেন, “জাতীয় ঐক্যের লক্ষ্যে প্রধান উপদেষ্টা আজ সন্ধ্যায় ছাত্রনেতাদের সঙ্গে, আগামীকাল রাজনৈতিক দলগুলোর সঙ্গে এবং তার পরদিন ধর্মীয় সংগঠনগুলোর সঙ্গে সংলাপে বসবেন।”
 

সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম অভিযোগ করেন, ইন্ডিয়ান মিডিয়া বাংলাদেশ নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। তিনি বলেন, “এতে আমাদের দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ভয়াবহ তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে সোচ্চার হতে হবে। জাতীয় ঐক্য বজায় রেখে এই অপপ্রচারের মোকাবিলা করতে হবে।”
 

প্রেস সচিব আরও জানান, আগস্টের শেষ দিকে প্রফেসর ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোনালাপ হয়েছিল। সেই সময় প্রধান উপদেষ্টা ভারতের প্রধানমন্ত্রীকে প্রতিনিধি পাঠিয়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।
 

তিনি বলেন, “আমরা বারবার নিজেদের পক্ষ থেকে প্রাসঙ্গিক তথ্য দিচ্ছি। কিন্তু ভারতের পক্ষ থেকে তারা শুধু তাদের পছন্দমতো সূত্র থেকে তথ্য নিচ্ছে। আমরা সব ক্ষেত্রেই খোলামেলা থাকতে চাই। কিন্তু ভারত চোখ, কান ও নাক বন্ধ করে থাকলে সত্য জানতে পারবে না। এমনকি শুনেও না শোনার ভান করছে।”