বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৬:৪১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

সাতক্ষীরায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত 

সাতক্ষীরায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত 

ঢাকা প্রেস,আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি:


সাতক্ষীরায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে মহান বিজয় দিবস উদযাপন হচ্ছে। দিবসটি উপলক্ষ্যে সোমবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে  ৩১ বার তোপর ধ্বনীর মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন এবং কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন, জেলা প্রশাসক মুস্তাক আহমেদ, পুলিশ সুপার মনিরুল ইসলাম (মুনির),মুক্তিযোদ্ধা সংসদ, ছাত্র প্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। পরে বিজয় দিবস উপলক্ষে  ৭দিন ব্যাপি বিজয় মেলার উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।


 

সাতক্ষীরায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত 

 

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম মুনির, জেলা জামাতের আমীর উপাধাক্ষ্য শহীদুল ইসলাম,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাসরুবা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালসহ অন্যান্যরা।
 

সাতক্ষীরায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত  — ছবি ২

 

এরপর দিবসটি উপলক্ষে বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা পৃথক পৃথক শহরে বর্ণাঢ্য র্যালী বের করে।

 

সাতক্ষীরায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত  — ছবি ৩

 

এছাড়া দিবসটি উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধাদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল, আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন , শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সকল হাসপাতাল, এতিমখানা ও জেলখানায় উন্নত মানের খাবার পরিবেশন, প্রীতি ফুটবল ম্যাচ প্রতিযোগিতা, মুক্তি যোদ্ধা বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও‌ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে।