বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৭:২২:০২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

মানুষকে ঐক্যবদ্ধ করলেই সম্ভব দেশ পুনর্গঠন: তারেক রহমান

মানুষকে ঐক্যবদ্ধ করলেই সম্ভব দেশ পুনর্গঠন: তারেক রহমান

ঢাকা প্রেস,রংপুর প্রতিনিধি:-

 

দেশ পুনর্গঠনের মূল চাবিকাঠি হলো মানুষের ঐক্য—এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
 

রোববার (৮ ডিসেম্বর) রংপুরে বিএনপির বিভাগীয় কর্মশালায় ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে তিনি বলেন, "দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ করতে পারলেই পুনর্গঠন সম্ভব। আমরা এমন একটি সরকার গঠন করতে চাই, যেখানে সব দল এবং মতের মানুষের মতামত প্রকাশের সুযোগ থাকবে।"
 

তারেক রহমান আরও বলেন, "বাংলাদেশের জনসংখ্যা ২০ কোটির কম নয়। ক্ষমতায় এলে আমরা স্কুল পর্যায় থেকে কারিগরি শিক্ষা চালু করে দক্ষ জনশক্তি তৈরি করব, যাতে দেশে বেকারত্বের কোনো জায়গা না থাকে।"
 

তিনি ঘোষণা করেন, গণঅভ্যুত্থানসহ গত ১৫ বছরে নিহতদের স্মরণে স্থাপনা নির্মাণ এবং তাদের পরিবারের যোগ্য সদস্যদের রাষ্ট্রীয় চাকরির সুযোগ দেওয়া হবে, যদি বিএনপি সরকার গঠন করতে পারে।
 

সংখ্যালঘুদের প্রসঙ্গে তিনি বলেন, "আওয়ামী লীগ সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালিয়েছে। বিএনপি ক্ষমতায় এলে সব ধর্মের মানুষের জন্য নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা হবে। আওয়ামী লীগ তাদের ক্ষমতা ধরে রাখতে বিভেদ তৈরি করেছে, যা দেশের স্থিতিশীলতা নষ্ট করেছে। তাই বিএনপির প্রতি মানুষের আস্থা ধরে রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"
 

লালমনিরহাটে বিমানবন্দর নিয়ে তিনি বলেন, "এটি একটি ব্যবসায়িক উদ্যোগ। ভর্তুকি দিয়ে বিমানবন্দর চালানো সম্ভব নয়। তবে কোনো বেসরকারি প্রতিষ্ঠান যদি এটিকে লাভজনক করে তুলতে পারে, তাহলে সরকার অবকাঠামোগত সহযোগিতা দিতে প্রস্তুত।"
 

তারেক রহমানের বক্তব্যে উঠে আসে দলীয় ঐক্যের গুরুত্ব এবং দেশের ভবিষ্যৎ উন্নয়নের পরিকল্পনা।