বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৪:৪৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

শেখ পরিবারের কেউ মুক্তিযুদ্ধ করে থাকলে রাজনীতি ছেড়ে দেব: বরকত উল্লাহ বুলু

শেখ পরিবারের কেউ মুক্তিযুদ্ধ করে থাকলে রাজনীতি ছেড়ে দেব: বরকত উল্লাহ বুলু

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (কুমিল্লা):-

 

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, "১৯৭১ সালের মতোই আজকের রাজনৈতিক পরিস্থিতি সংকটাপন্ন। শেখ পরিবারের একজন মানুষও যদি মুক্তিযুদ্ধের রণাঙ্গনে সরাসরি অংশগ্রহণ করে থাকেন, আমি রাজনীতি ছেড়ে দেব।"
 

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।
 

বরকত উল্লাহ বুলু আরও বলেন, "দেশের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ। ভারত আমাদের বৃহৎ প্রতিবেশী। আমরা চাই, জিয়াউর রহমান যে সার্ক প্রতিষ্ঠা করেছেন, তার আলোকে এই অঞ্চলের রাজনীতি পরিচালিত হোক। আমাদের কারও সঙ্গে শত্রুতা নেই, সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই। তবে, কেউ যদি আমাদের ওপর প্রভুত্ব করার চেষ্টা করে, তা বাংলাদেশের জনগণ কখনো মেনে নেবে না।"
 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন উর রশিদ ইয়াছিন, সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমন এবং আরও অনেকে।