বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০২:২৪:৩৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

নোয়াখালীর বেগমগঞ্জে আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া, আটক ৩

নোয়াখালীর বেগমগঞ্জে আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া, আটক ৩

ঢাকা প্রেস,নোয়াখালী প্রতিনিধি:-

 

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া দেওয়ার সময় তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। এ ঘটনায় বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গোপালপুর ইউনিয়নের গোপালপুর বাজারে ওই ঘটনা ঘটে।
 

আটককৃতরা হলেন, উপজেলার ছয়ানী ইউনিয়নের কালিকাপুর গ্রামের শওকত আলীর ছেলে মো. তারেক হোসেন (১৮), একই ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের দোয়ালিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. শাকিব (২৪), এবং গোপালপুর ইউনিয়নের মহবুল্যাপুর গ্রামের আব্দুল হকের ছেলে বাহার উদ্দিন (২৯)।
 

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে জেল থেকে ছাড়া পাওয়া হাসান গোপালপুর বাজার ও গাড়ি স্ট্যান্ড দখলের হুমকি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়। এরপর বৃহস্পতিবার দুপুরে হাসান মোটরসাইকেলে কয়েকজন বহিরাগতকে নিয়ে গোপালপুর বাজারে এসে অস্ত্র নিয়ে মহড়া দেয়। এ সময় তারা ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। স্থানীয়রা তাদের পাথর নিক্ষেপ ও মারধর করে, একে অপরকে আটক করে এবং একটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড কার্তুজসহ পুলিশের হাতে তুলে দেয়। হামলায় বাহার উদ্দিন গুরুতর আহত হন।
 

গোপালপুর ইউনিয়ন যুবদল সভাপতি প্রার্থী মাইন উদ্দিন জানান, হাসান গোপালপুর বাজারে মহড়া দেওয়ার সময় তিনি তাদের মুখোমুখি হন। এ সময় হাসান ও তার সঙ্গীরা তাকে লক্ষ করে গুলি ছোড়ে। এর আগে, গোপালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মহসিনকে কোমরে অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি দেয়। পরে, স্থানীয়রা তাদের মারধর করে অস্ত্রসহ পুলিশে সোপর্দ করে। হাসান যুবলীগের রাজনীতির সাথে জড়িত বলে তিনি অভিযোগ করেন।
 

অভিযুক্ত হাসানের মুঠোফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।
 

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন দেওয়ান জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে। আটককৃতদের মধ্যে বাহার উদ্দিন গুরুতর আহত হন, এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে গণপিটুনি দেওয়া হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।