বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০২:২৮:৫৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

ওয়াজ মাহফিলে গিয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

ওয়াজ মাহফিলে গিয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

ঢাকা প্রেস,পাবনা প্রতিনিধি:-
 

পাবনার চাটমোহরে ওয়াজ মাহফিলে অংশ নিতে গিয়ে নিখোঁজ হওয়া ৯ বছর বয়সী কল্পনা খাতুনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার গুনাইগাছা গ্রামের পৈলানপুর মাঠের একটি লিচু বাগান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
 

নিহত কল্পনা চর মথুরাপুর গ্রামের আলাল হোসেনের মেয়ে এবং স্থানীয় চড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
 

পরিবার ও পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় কল্পনা দহপাড়া গ্রামে আয়োজিত একটি ওয়াজ মাহফিলে গিয়েছিল। রাতে সে আর বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।
 

শনিবার সকালে পৈলানপুর মাঠের লিচু বাগানে এলাকাবাসী কল্পনার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
 

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে তা ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।