বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০২:২৯:০৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

কুড়িগ্রামে ১২০ পিস ইয়াবা ও টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুড়িগ্রামে ১২০ পিস ইয়াবা ও টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

অদ্য ১৪ ডিসেম্বর রোজ শনিবার দুপুর ২.১০ ঘটিকায় কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা পুলিশের বিশেষ টিম পৌর এলাকার বদি জামাপুর এলাকা থেকে একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
 

কুড়িগ্রামে ১২০ পিস ইয়াবা ও টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

নাগেশ্বরী থানা পুলিশের এস আই তাজ ও এস আই প্রদীপের নেতৃত্বে মাদক বিরোধী বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নাগেশ্বরী পৌরসভার ৬ নং ওয়ার্ডের বদি জামাপুর এলাকার কানিপাড়া গ্রাম থেকে মোঃ রেজাউল করিম (রাজু, ৪৮) কে গ্রেফতার করে। তার পিতার নাম মৃত নুর উদ্দিন মিয়া। এসময় তার কাছ থেকে ১২০ পিচ ইয়াবা এবং ৪৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

 

জানা গেছে, মোঃ রেজাউল করিম (রাজু) দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিলেন। তবে সঠিক তথ্য প্রমাণ না পাওয়ায় তিনি ধরা ছোঁয়ার বাইরে ছিলেন। আজকের অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে তাকে ইয়াবা ও বিক্রির টাকা সহ হাতে নাতে গ্রেফতার করা হয়।

 

এ বিষয়ে নাগেশ্বরী থানা ইনচার্জ মোঃ মিজানুর রহমান (মিজান) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।