বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ এ ১২:০৪:৩০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বরগুনায় ৪৭০০ পিস ইয়াবা উদ্ধার, জামাই পলাতক; গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি •       • মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আওয়ামী লীগ, জুলাই চেতনা নিয়ে আরেক দল ব্যবসা করছে: ধর্মমন্ত্রী •       • জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •

সন্তান জন্ম দেওয়ার ১০ দিন পর দগ্ধ মায়ের মৃত্যু

সন্তান জন্ম দেওয়ার ১০ দিন পর দগ্ধ মায়ের মৃত্যু

নারায়ণগঞ্জের মাসদাইর একটি ১০ তলা ভবনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় পুত্রসন্তান জন্ম দেওয়া কুলসুম বেগম (২৪) মারা গেছেন। সন্তান জন্মের ১০ দিন পরে মারা গেলেন কুলসুম।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

 

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইউব হোসেন বলেন, কুলসুম আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরের ২৮ শতাংশ পুড়ে গিয়েছিল।

নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় ১০ তলা একটি ভবনের ছয়তলায় থাকতেন কুলসুম। সম্প্রতি ওই ফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় আগুনে দগ্ধ হন কুলসুম ও তার তিন বছরের ছেলে। এরপর দগ্ধ ব্যক্তিদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

 

১৩ মার্চ বেলা ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অস্ত্রোপচারের মাধ্যমে কুলসুমের সন্তানের জন্ম হয়। সন্তান জন্মের ১০ দিন পরে মা কুলসুম মারা গেলেন। 

গ্যাসলাইনের লিকেজ থেকে এই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড হতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।